জেনে রাখা ভাল
বড়দিনের ডাকটিকেট
১.
বড়দিন উপলক্ষে কিন্তু অনেক দেশে ডাকটিকিটও প্রকাশিত হয়। আর প্রথম বড়দিন উপলক্ষ্যে ডাকটিকিট প্রকাশ করে কানাডার ডাক বিভাগ। তাতে ছিল কানাডার মানচিত্র, আর নিচে লেখা ক্রিসমাস ১৮৯৮।
২.
তবে ওই ডাকটিকিটটা নিয়ে অনেক বিতর্কও আছে। ওটাকে বাদ দিলে বড়দিন উপলক্ষ্যে প্রথম ডাকটিকিট প্রকাশ করে অস্ট্রিয়ার ডাক বিভাগ, ১৯৩৭ সালে। আর তার পরপরই ব্রাজিল আর হাঙ্গেরির ডাক বিভাগ।
৩.
১৯৪৩ সালে হাঙ্গেরি দ্বিতীয় বারের মতো বড়দিন উপলক্ষ্যে ডাকটিকিট প্রকাশ করার পর টানা ৮ বছর বড়দিনে কোনো ডাকটিকিট প্রকাশিত হয়নি। এই নীরবতা ভঙ্গ করে কিউবার ডাক বিভাগ (১৯৫১ সালে)। আর তারপর থেকেই নিয়মিত বড়দিনে ডাকটিকিট প্রকাশ করে আসছে বিভিন্ন দেশের ডাক বিভাগ।
৪.
১৯৯০ সাল পর্যন্ত মোটমাট ১৬০টি দেশের ডাক বিভাগ বড়দিনকে সামনে রেখে প্রকাশ করেছে ডাকটিকিট বা স্ট্যাম্প।
