২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের গান

আকাশটা নীল তারা ঝিলমিল নীল জোনাকির যেনবা মিছিল এক ফালি চাঁদ নৌকার মতো মেঘের সাগরে ভাসে অবিরত তারা ও ফুলের হয় যত কথা এল বলে আজ প্রিয় স্বাধীনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 05:53 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

এসেছে সকাল রোদ্দুর মেখে

সবুজের দেশে ফুল এঁকে এঁকে

শিশিরের ফোঁটা ঘাসে ঘাসে খেলে

নদী ছোটে যেন দুরন্ত রেলে।

যেন পৃথিবীর হাসি অমলিন

পেয়ে কাঙ্ক্ষিত মুক্তির দিন। 

আজ সারাদিন সকলে স্বাধীন

ঘুড়িদের রংয়ে আকাশ রঙিন

ভেসে আসে আজ বকুলের ঘ্রাণ

যেন প্রজাপতি ফিরে পেল প্রাণ

বিজয়ের গান দোয়েলের ঠোঁটে

শোনা যায় আর ভয় নেই মোটে।