২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছু

লোকজন বলে থাকে এই ছেলে, ছেলে নয় বিচ্ছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2014, 05:51 PM

Updated : 25 Apr 2022, 05:01 PM

লেখাপড়া করে না সে

বইখাতা ধরে না সে

মনে হয় বোকাসোকা একদম

মাঠে ছুটে যায় শুধু

খেতে দিলে খায় শুধু

ময়রার দোকানের চমচম।

টইটই করে আর

গাছে গাছে চড়ে আর

কাজ কাম করে না সে কিচ্ছু

তবু এই ছেলেটাকে

লোকজন বলে থাকে

এই ছেলে, ছেলে নয় বিচ্ছু।