কোলা ব্যাঙ
এক্কেবারেই সাচ্চা
একটা ব্যাঙের বাচ্চা,
দুষ্টুমিটা করতে যেয়ে
প্যাঁকের ভেতর আছাড় খেয়ে!
ভাঙ্গলো গিয়ে ঠ্যং,
বিলের ধারে হেচঁকি টেনে
কাঁদছে কোলা ব্যাঙ!
কান্না শুনে কানা বগি
মারলো এছা ল্যাং।
বদ্যি কুমীর বললো হেসে
খকর ,খকর একটু কেশে
ওষুধ দেবো? ok, ok
আচ্ছারে ভাই আচ্ছা
তিন বেলাতেই গিলতে হবে
মিশ্র করে মাছ, চা!
তারপরেতে খেতে হবে
দুধের সাথে লাচ্ছা!
এক পা নিয়েই নাচতে হবে
ড্যাংওর ড্যাংওর ড্যাং!
ওরে কোলা ব্যাঙ।
