২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইষ্টি ছড়া মিষ্টি ছড়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 05:34 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

খুকু ও ঘাসফড়িং
ও বন্ধু ঘাস ফড়িং 
কোথা তোর বাস ফড়িং?
তোর পিঠে উড়ে উড়ে 
বহু দেশ ঘুরে ঘুরে 
যাব আমি সেই দেশে 
বাবা থাকে যেই দেশে 
সে তো থাকে নীলাকাশে 
পড়ে থাকে দিল আকাশে 
কত দিন কেটে যায় 
এই বুক ফেটে যায় 
ছিল বলা কত কথা 
জমে আছে শত কথা
ওহ বন্ধু ঘাস ফড়িং 
আমায় নিয়ে যাস ফড়িং।


প্রজাপতি
প্রজাপতি লাল-নীল
ফাঁদ পাতা জাল-নীল
দিয়ে গেলাম ঘোষণা
ফাঁদে তুমি বোসো না। 

ফুলে ফুলে গুচ্ছ 
পাখা যেন পুচ্ছ
ইতিউতি তাকিয়ে 
কেন রাগে ফুঁসছ?

বায়ুহীন মূর্ছনা
তাই বুঝি উড়ছ না 
হেসে হেসে নেচে নেচে
কেন তুমি ঘুরছ না?

উহ্ কী যে কষ্ট
পরিবেশ নষ্ট 
তোমাকে যে মেরে ফেলে 
ওরা লোক ভ্রষ্ট। 

প্রজাপতি লাল-নীল
ফাঁদ পাতা জাল-নীল
দিয়ে গেলাম ঘোষণা 
ফাঁদে তুমি বোসো না।