২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিমানী দাদু আমার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শেখ সিতারা জাহান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

অভিমানী দাদু আমার

রাগ হয়েছে তার,

দাদু নাকি মোদের কাছে

ফিরবে নাকো আর।

লক্ষী দাদু চলে গেল

মোদের একা ফেলে,

দাদু আমার আসবে নাকো

দুইটি ডানা মেলে।

মা বলেছে, যুদ্ধে গেছে

ফেরেনি কো আর,

শহীদ দাদুর কথা মনে

পড়ছে বারবার।