২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে খাটো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 03:54 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

: কে গো তুমি আমার পাড়ায় নতুন এলে বুঝি!

: নানা, আমি ভাত খাব না, একটু পেলে সুজি।

: আরে বাবা কী নাম তোমার? কোন্ কেলাসে পড়ো

: বদি আমার ছোটর ছোট, কে বলেছে বড়ো।

: সত্যি তুমি কে বলো তো? কী নাম তোমার বাবার?

: যাচ্ছি আমি হাটের দিকে কিনতে গরুর খাবার।

: ওলটপালট বলছ কেন? কোন গলিতে ঘর?

: ওরে বাবা বাঘের ভয়ে-- বুক কাঁপে ধরফর।

: বাঘের কথা বলছি না তো কী বলি, কী শোনো,

: তেলাপোকায় ভয় করি খুব-- আমার ছোট বোনও।

: আচ্ছা তুমি এমন কেন কান কি তোমার খাটো?

: আমার সঙ্গে যাবে তুমি? আমার সঙ্গে হাঁটো।