২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বানর কেন লাফায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ছোট্ট একটা বানর 
লম্বা দুটো কান ওর।
কানের ভেতর ঠাসা ছিল--
লাল পিপঁড়ের বাসা ছিল!
পিপঁড়েগুলো পুটুস করে,
কামড়ে দিত কুটুস করে!
তখন থেকেই বানর লাফায়!
ভেংচি কেটে শুধুই হাঁপায়।