২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফড়িং নাকি পাখি না

ফড়িং নাকি পাখি না- এমন কথা বললে হলো? ওসব গায়ে মাখি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> খালেদ হোসাইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

পাখি যদি উড়তে পারে

ফড়িংরা কি ওড়ে না?

এমন যুক্তি উবে যাবে

কেবল কথার তোড়ে? নাঃ!

জানি, পাখির ডানা আছে

ফড়িংয়ের কি ডানা নাই?

সেই ডানাতে নকশা আঁকা

তা কি তোমার জানা নাই?

পাখির দুটি আঁখি আছে

ফড়িংয়ের দুই আঁখি না?

যা খুশি তা বললে হবে?

হাঃ! হাঃ!

ফড়িং নাকি পাখি না!

ওসব গায়ে মাখিনা।