সবচেয়ে দামী কুকুর
সারাদিন স্কুল, কোচিং আর বাসার পড়া শেষ করে রাতের বেলা যেই না আলো নিভিয়ে একটু ঘুমোতে গিয়েছ, অমনি হঠাৎ ঘেউ করে একটা ডাক শোনা গেল। ইস!
এই অসময়ে ডাকছে কেন কুকুরটা? এই ভেবে যেই আবার একটু চোখ বুজেছ, আবার সেই ঘেউ! এবার আর একটা নয়, রাস্তার এদিক-সেদিক থেকে মহল্লায় যত কুকুর আছে সবাই যেন গলা মিলিয়ে ডেকে উঠল ঘেউ! ঘেউ! ঘেউ! সাধের ঘুমের ভেতরে বাচ্চা থেকে বুড়ো সবগুলো কুকুরের গম্ভীর থেকে নাকি সবধরনের গলার আওয়াজ শুনে বেশ বিরক্ত লাগছে তাই না?
অথচ জান, এই পুরো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে সবচাইতে পছন্দের প্রাণী হচ্ছে কুকুর? কাছে একটা পোষা কুকুর না থাকলে যাদের রাতে ঠিক ঠাক মতন ঘুমই হয় না। কেমন কুকুর পোষে ওরা? হুমম! সেও অনেক বড়সড় ব্যাপার। ওদের কুকুরগুলোও কিন্তু যেন তেন না। লাখ লাখ টাকা দামের কুকুর সেগুলো। পৃথিবীর সবচেয়ে দামী দশ ধরণের কুকুরের গল্প বলব তোমাদের আজ।
১. সেমোয়েড (৪ হাজার থেকে ১১ হাজার ডলার)
সব ধরনের আবহাওয়ার সাথে মানানসই একখানা কোট পড়ে থাকা স্যামোয়েড যেমন ক্ষিপ্র তেমনি সতর্ক। ওর চোখ ফাঁকি দিয়ে একটা মাছিও ঢুকতে পারে না কোথাও। ভারী জিনিসও টানতে পারে ও। তা হোক সেটা রাস্তায় অথবা বরফের ভেতরে। হাইকিং করতেও কোনো জুড়ি নেই স্যামোয়েডের। আর ও দেখতে কেমন জান? সাদা আর হালকা বাদামি রঙের। স্যামোয়েডের কুচকুচে কালো ঠোঁট দুটো যে কারও মন কেড়ে নেবে এক দেখাতেই। একটি স্যামোয়েড কুকুর নাম স্মাইল। ওর মালিক এতটাই বিখ্যাত যে প্রায়ই ওকে বিভিন্ন টিভি শোতে ঘুরে আসতে হয়।
শিথিল দেহ, রাজকীয় চলন আর ছোটখাটো চেহারার অধিকারী এই ইংলিশ বুলডগগুলো সবচাইতে বেশি জনপ্রিয় আমেরিকায়। এমনিতে খানিকটা লম্বাটে বলে মাঝে মাঝে বেশ সমস্যা পোহাতে হলেও খুব প্রভুভক্ত ওরা।
শুনলে অবাক হবে। অনেকদিন আগে এই চাউ চাউ জাতের কুকুররা কিন্তু খালি নানারকম কাজই করত মানুষের বাসায়। কী কষ্টটাই না হত তখন ওদের! আর এখন? এখন ওরা কেবল টিভি শোতেই কাজ করে। অন্য কোথাও না। তবে মাঝে মাঝে মানুষের সঙ্গী হয়েও থাকে ওরা। নীল আর কালো রঙের জিভের মালিক চাউ চাউরা একদম সিংহের মতন দেখতে।
জার্মান ভাষায় লোউচেনের অর্থ ছোট্ট সিংহ। ঘাড়ে কেশর নিয়ে জন্মানো দারুণ লেজের মালিক এই লোউচেনেরা সত্যিই ছোট্ট একটা সিংহের মতন দেখতে। কেবল ঘাড়েই নয়। এদের গোড়ালিতেও রয়েছে ঘন লোম।
পুলিশ, রাখাল ও অন্যান্য কাজে নিয়মিত সাহায্য করে যাওয়া কুকুর রোটোয়েলারের যেমন আছে শক্তি, তেমনি আছে বুদ্ধি। এতসব কাজের পাশাপাশি বন্ধু আর সঙ্গী হিসেবেও কিন্তু জুড়ি নেই ওদের।
কোট পরা ভদ্রস্থ কুকুর ম্যাসটিফের আদব-কায়দা জ্ঞান খুব বেশি। সচরাচর ঝামেলার ভেতরে যেতে চায় না আর খুব প্রভুভক্ত হয় ওরা।
জাপানে জন্ম হলেও এখন পৃথিবীর সব জায়গাতেই দাপটের সাথে নানা রকম শো করে চলেছে আকিতারা। করছে আরও অনেক রকম কাজও। কোট পরা ঝকমারি লেজের মালিক এই আকিতারা সাহসী আর শক্তিশালী। আকিতা জাতের কুকুরের বিশ্বস্ততা নিয়ে আছে নানান গল্প ও সত্যি ঘটনা। হাচিকো নামের একটি আকিতা জাতের কুকুরের প্রভুভক্তির গল্প খুবই জনপ্রিয়। তাকে নিয়ে ২০০৯ সালে ‘হাচি: এ ডগস টেল’- নামে একটি সিনেমাও নির্মিত হয়।
নামের মতনই বেশ রাজকীয়, ভদ্র, শক্তিশালী আর দ্রুতগামী কুকুর ফারাওহ। তবে আর সবকিছুর চাইতে শিকারেই বেশি মন ওদের। সবচেয়ে মজার ব্যাপার হল, খুব খুশি আর উত্তেজিত হলে ফারাওহদের নাক আর কান গোলাপি হয়ে ওঠে। বেশ ভালো লাগে তখন ওদেরকে দেখতে।
দেখতে চিকন হলেও বেশ শক্তিশালী আর সহ্যক্ষমতার অধিকারী এই সালুকি। শিকার করতে বেশি ভালো লাগলেও টিভি শোতেও কাজ করে ওরা। ওদের সবচেয়ে ভালো দিক হল ওদের গায়ের রঙ। অনেক রঙের হয় সালুকিরা। আর তাই পছন্দও করে নেওয়া যায় ইচ্ছেমতন।
১০. আইরিশ উলফহাউন্ড (১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার)
অনেক বেশি লম্বা এই আইরিশ কুকুরগুলো নিজেদের দায়িত্বজ্ঞানের কারণে বেশ পরিচিত। শারীরিক কসরতে অংশ নিলেও এর পাশাপাশি আরও অনেক কাজই করে থাকে ওরা। এমনিতে বেশ ভদ্র বাবুটি হলেও প্রয়োজনে প্রচণ্ড হিংস্র হয়ে উঠতে পারে ওরা।
