২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বাড়ি যাও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> স.ম. শামসুল আলম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2014, 02:10 PM

Updated : 22 Aug 2022, 07:10 PM

ইষ্টিকুটুম মিষ্টি কুটুম

কুটুম পাখির ছাও

ইকড়ি-মিকড়ি খেলতে খেলতে

আমার বাড়ি যাও।

আমার বাড়ি বাংলাদেশে

সবুজ ঘেরা গাঁও,

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম

আমার বাড়ি যাও।

সবুজ

সবুজ লতা-পাতায় ভরা

কত সবুজ বন হাসে,

সবুজ বনের সাথে সবার

কচি সবুজ মন হাসে।

গাঁয়ের সবুজ ছড়ায় বাতাস

সুবাসে তার গাঁ হাসে,

সবুজ শাড়ির আঁচলে মুখ

মুছে লক্ষ্মী মা হাসে।