জোকস
কারও কথা না বুঝলে কেমন বিড়ম্বনা হতে পারে তা নিয়ে দুইটি জোক
যেখানে ব্যথা পেয়েছেন...
একদিন একলোক খোঁড়াতে খোঁড়াতে এল সফদর ডাক্তারের চেম্বারে। এসে বলল, ডাক্তার সাহেব, গাছের গোড়ায় ধাক্কা খেয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। কী করব, বলুন তো?
- এই যে, এই অয়েন্টমেন্ট আর এই ওষুধগুলো লিখে দিলাম। ওষুধগুলো তিনবেলা ভাত খাওয়ার পর খাবেন। যেখানে ব্যথা পেয়েছেন, অয়েন্টমেন্টটা সেখানে লাগাবেন।
সে লোকটি মাথা নাড়তে নাড়তে, যেন সব বুঝে ফেলেছে এমন ভঙ্গি করে চলে গেল। তিনদিন পর আবার খোঁড়াতে খোঁড়াতে এল। তাকে দেখেই ডাক্তার বললেন, কী? আবার গাছের গোড়ায় ধাক্কা খেয়েছেন নাকি?
- না। সেই ব্যথাই তো এখনও সারল না!
- কী বলেন! আমি যা যা বলেছিলাম, করেছিলেন?
- আলবৎ! যে গাছের গোড়ায় ধাক্কা খেয়েছিলাম, প্রথমে সেই গাছটা খুঁজে বের করেছিলাম! তারপর সেই গাছের গোড়ায় পুরো টিউবের অয়েন্টমেন্ট লাগিয়েছিলাম। কিন্তু ব্যথা তো এখনও সারল না!
সংগ্রহে: আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর মজুমদার, জেদ্দা, সৌদি আরব
অযথা খরচ!
ডাক্তার: জ্বি, আপনার রোগটা যেন কী?
রোগী: আমি একটু বেশি বেশি-ই টাকা খরচ করি।
ডাক্তার: এর চিকিৎসা আর এমন কী কঠিন বলুন! আপনি এখন থেকে একটু কম কম খরচ করবেন। অযথা খরচ করা কমিয়ে দিন, কেমন?
রোগী: জ্বি আচ্ছা, আমি আপনার কথা পালন করব।
ডাক্তার: তা আমার ফি’টা?
রোগী: আপনি না বললেন, অযথা খরচ কমিয়ে দিতে!
সংগ্রহে: সাঈদ আল হাসান জয়, শনির আখড়া, ঢাকা
