কীভাবে হয় মধু
জন্মের পরপরই আমাদের মুখে টুক করে যা ভরে দেওয়া হয় তার নাম মধু। মুখে মধু দেওয়া হয় এই আশায় যে বড় হয়ে যেন আমাদের মুখের ভাষাও মধুর মতোই মিষ্টি হয়। মধু আমরা কম বেশি সবাই খেয়েছি। কিন্তু আমরা কি সবাই জানি, মধু কীভাবে বানানো হয়? এসো আজ ছবি দেখে দেখে জেনে নেই মধু কীভাবে হয়--
১। কর্মী মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে ঘুরে মৌ-রস সংগ্রহ করে। এই মৌ-রসকে ইংরেজিতে বলে নেকটার। নেকটার আসলে ফুলের রেণুতে থাকা মিষ্টি পানির মতো তরল। মৌমাছির শরীরে দুইটা পাকস্থলি আছে। একটাতে সে এই মৌ রস জমা করে আর অন্যটি আমাদের মত স্বাভাবিক, খাবার পরিপাক হয়।
৩। এরপরই হয় আরেকটি জরুরী কাজ। প্রকোষ্ঠগুলো সব ভরে গেলে, কর্মী মৌমাছিরা সবাই মিলে ডানা ঝাপটাতে থাকে। এই সবার একসঙ্গে ডানা ঝাপটানো আসলে একটা বড় ফ্যানের কাজ করে। এভাবে প্রকোষ্ঠে থাকা মৌ-রসের পানি বাস্প হয়ে উড়ে যেতে থাকে। এভাবে মৌ-রস গাঢ় ও ঘন হয়। ১৭% আর্দ্রতায় ঘন মৌ-রস মধুতে পরিণত হয়ে যায়। মধু হয়ে গেলেও কর্মী মৌমাছির একটি দল সবসময় ডানা ঝাপটাতেই থাকে, যেন আর্দ্রতা কিছুতেই বাড়তে বা কমতে না পারে। এই জন্য তুমি যখনই মৌচাকের কাছে যাবে শুনবে একটা ভোঁ ভোঁ আওয়াজ শোনা যাচ্ছে। এটা আসলে মৌমাছিদের সম্মিলিত ডানা ঝাপটানোর শব্দ।
৫। আমরা যখন মধু সংগ্রহ করি, তখন আমাদের মৌয়ালরা এইসব প্রকোষ্ঠগুলোকে ভেঙে নিয়ে আসে। পরে মোমগুলো গলে গেলেই মধু বের হয়ে আসে।
আচ্ছা, ভালো কথা। আমরা যে মোম ব্যাবহার করি সেগুলো কিন্তু এই প্রকোষ্ঠ বন্ধ করার মোমই। পরে শুধু আমরা একটু পরিষ্কার করে আকৃতিতে নিয়ে আসি।
