যোজনের রংধনু
সবুজ ঘাসে বিছানো নুলুয়া পাহাড়ের বিশাল পাদদেশ। এখানে বেগুনি রংয়ের প্রচুর ফুল ফুটেছে। বনের গভীর থেকে বেরিয়ে আসা বেশ কিছু হরিণ সেখানে খুঁটে খুঁটে ঘাস খাচ্ছে। একপাশে পায়ে চলা পথ।
সে পথ ধরে যোজন হাঁটছে। প্রতিদিন হেঁটে এই পথ দিয়ে বাড়ি যায় ও। সে হাঁটে আর শিস দেয়। অনেক রকম শিস দিতে পারে সে। স্কুলের আর কেউ তার মতো শিস বাজাতে পারে না।
সে যখনই কোনো সুরেলা শব্দ কিংবা গান শোনে, তা-ই সে মনে রাখতে পারে। এমনকি ঝড়ো বাতাসের শিস পর্যন্ত বুঝতে পারে। সে জন্মের পর থেকেই ঝড়ো বাতাসের শিস শুনতে অভ্যস্ত। যখনই বাতাস দক্ষিণ থেকে পশ্চিমে দিকে বদলায় সঙ্গে সঙ্গে যোজন তা টের পায়।
একদিন যোজন পায়ে চলা পথটা ধরে হাঁটছিল। পশ্চিমের বাতাস হু-হু করে বইছে।
‘আমার সুর! আমার প্রিয় সুর!’ করে চিৎকার করে উঠল।
আবার নিজেকে নিজে বলতে থাকে, “আগের সুরটা কী এমন!”
হু-হু করে আসা পশ্চিমের বাতাস আর একটা শিস দিয়ে উঠল।
যোজনকে আদর করে দিল বাতাস। মৃদু আদরে যোজনের জামার কলার একটু উপরে উঠে গেল। এলোমেলো করে দিল তার চুলগুলো। বলল, “আমি তোমাকে একটা উপহার দেব।”
বাতাস বেশ সুর ছড়িয়ে বলল, “একটা সোনার তালা আর একটা রুপোর চাবি।”
যোজন বুঝতে পারছিল না, ওই জিনিস দুটো কী কাজে লাগবে। তাই সে তাড়াতাড়ি বলে উঠল, “আরে, রাখো তোমার সোনার তালা আর রুপোর চাবি! আমি চাইছি একটা রংধনু, যা আমি নিজের করে রাখতে পারব।”
সঙ্গে সঙ্গেই নুলুয়া পাহাড়ের মাথা বরাবর বেশ সুন্দর একটা রংধনু দেখা গেল।
কিন্তু এটা যোজনের জন্য যথেষ্ট দীর্ঘ ছিল না।
“তোমার নিজের জন্য একটা রংধনু চাই?” জানতে চাইল বাতাস।
যোজন বলল, “হ্যাঁ।”
“সেটা খুব কঠিন।” বলল বাতাস, “তুমি একটা বালতি নেবে। তারপর জমিনের উপর দিয়ে দ্রুতগতিতে ছুটবে আর ময়ূরের পালকের মতো উড়ন্ত জলকণাগুলো চটপট বালতিতে ভরে ফেলবে। সেটা করতে অনেক সময় লাগতে পারে। কিন্তু যখন বালতিটা কানায় কানায় ভরে যাবে, তুমি ওটার ভেতর একটা রংধনু পেয়ে যাবে।”
সারাদিন যোজন দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ন্ত জলকণাগুলো বালতিতে ভরে নিল। এক সময় বালতি কানায় কানায় পূর্ণ হয়ে গেল। সূর্য ডুবে গেল। ভরা বালতির দিকে ভালো করে দেখতেই সে অবাক হয়ে গেল। বালতির মধ্যে কী যেন সাঁতরে চলেছে, কিছু একটা চকচক করছে, যা রংধনুর মতো দেখা যাচ্ছে।
“আরে! এ যে একটা ছোট্ট মাছ!”
“তুমি কে?” জানতে চাইল যোজন।
“আমি হচ্ছি দূর সাগরের মৎস্যকুমার। আমাকে তুমি নিয়ে চল। আমি তোমাকে উপহার হিসেবে বিশেষ কিছু দেব।”
“হু...ম।” বলল মৎস্যকুমার, “আমি তোমাকে একটা রংধনু দেব। তবে রংধনু রাখা এত সোজা নয়। যখন আমায় নিয়ে তোমার ঘরে যাবে তখন আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব।”
মৎস্যকুমার বালতি থেকে বেরিয়ে আসতে লাগল। এরপর আবার ফিরে আসতে লাগল সেটা জলপ্রপাত থেকে। ফিরে আসতে আসতে সেটা একটা রংধনু হয়ে গেল।
এক সময় পুরো রংধনুটা যোজনের বালতিতে ঢুকে পড়ল। “আহ! কী দারুণ সুন্দর!” বলতে বলতে যোজন রংধনুটাকে দুহাতে রুমালের মতো ধরে রাখল। স্থিরদৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল এর ঝলমল করা রংগুলোর দিকে। সে সাবধানে ওটাকে হাতে পেঁচিয়ে পকেটে পুরে রাখল। তারপর খুশিতে ডগমগ হয়ে বাড়ির পথ ধরল।
অন্ধকারে একটা বড় গাছ ছিল। যখনই সে গাছের একটা ছায়ায় এসে পৌঁছুল সে শুনতে পেল, কে যেন ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওটা কি জিনিস তা দেখতে গিয়ে আবিষ্কার করল একটা ভয়ঙ্কর ফাঁদ।
“সোনা আমার।” কাতর ¯^রে একটা ব্যাজার বলল, “দয়া করে আমাকে মুক্ত করে দাও, নয় তো কুকুরসহ লোকজন এসে আমায় মেরে ফেলবে।”
“তোমায় কীভাবে ছাড়িয়ে নেব? তোমাকে ছাড়াতে পারলে আমি খুব খুশি হব। কিন্তু ফাঁদ খুলতে তো চাবি লাগবে।”
“তোমার একটা রংধনু আছে দেখছি। ওটার শেষ মাথায় একটু চাপ দাও। এতে করে তুমি ফাঁদটা খুলে দিতে পারবে।”
“তবে তাই হোক।”
যখন যোজন ফাঁদের মুখের মাঝখানে দিয়ে রংধনুর শেষ মাথাটার একটা চাপ দিল সঙ্গেসঙ্গে ফাঁদটা খুলে গেল। ব্যাজারটা চট করে ফাঁদ থেকে বেরিয়ে এল।
“অনেক অনেক ধন্যবাদ বাছা।” কৃতজ্ঞতার সঙ্গে ব্যাজার বলল।
এরপর সে টুক করে গর্তে গিয়ে ঢুকে পড়ল।
যোজন রংধনুটা আবার ভাঁজ করে পকেটে পুরল। কিন্তু এর একটা বড় অংশ ফাঁদের কাঁটায় লেগে ছিঁড়ে গেল এবং সেটা উড়ে গেল।
বনের পাশে বাস করত এক কুটুনি বুড়ি। যখনই কোনো ছেলের খেলার বল লাফিয়ে তার উঠানে গিয়ে পড়ত, অমনি সে বলটা নিয়ে চুলোয় পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলত। আর খাবার খেত পুড়িয়ে কালো করে। তার প্রতিটা খাবার ছিল কালোÑ কালো টোস্ট, কালো চা, কালো জলপাই।
সে যোজনকে ডেকে বলল, “বাছা তোমার পকেট থেকে একটু রংধনু দেবে? আমি খুব অসুস্থ। ডাক্তার বলেছে রংধনুর পুডিং খেলে আমি ভালো হয়ে যাব।”
যোজন কুটুনি বুড়িকে রংধনু দিতে চায়নি। কিন্তু ওকে দেখতে বেশ অসুস্থ মনে হচ্ছিল। তাই সে সে ধীরে ধীরে তার রান্নাঘরে ঢুকে পড়ল। সেখানে বড় এক টুকরো রংধনু ছুরি দিয়ে কাটল বুড়ি। তারপর সেটাকে গরম দুধ আর ময়দা দিয়ে তার সঙ্গে রংধনুটা চুবিয়ে এরপর রান্না করে ফেলল। পিঠা তৈরি করে সে ওটাকে ঠান্ডা করল। তারপর পিঠা কেটে টুকরো টুকরো করে চিনি আর ঘি দিয়ে খেতে বলল।
যোজনও ছোট এক টুকরো মুখে দিল। বেশ সুস্বাদু হল পিঠা।
“এমন ভালো জিনিস আমি আর খাইনি। এটা বছরের সেরা খাবার।” বলল কুটুনি বুড়ি, “কালো রুটি খেতে খেতে আমার বিরক্ত লাগছিল। এটা আমার খুব ভালো লাগল। এটা আমার জন্য বেশ ভালোই হয়েছে।”
বুড়িকে অনেক সুস্থ দেখাচ্ছিল। তার সুখে হাসি ফুটে উঠল। যোজনের খাওয়া শেষ হলে খেয়াল করল সে প্রায় ইঞ্চি তিনেক বড় হয়ে গেল। “তোমাকে আগের চেয়ে ভালো লাগছে না।” বলল বুড়ি।
যোজন রংধনুর শেষ অংশটি পকেটে পুরে ফেলল। রংধনুটা একেবারে এতটুকু হয়ে গেল। বেরিয়ে পড়ল যোজন।
তার বোন টুলটুলি তার খোঁজে ঘর থেকে বের হয়ে পড়ল। সে পাহাড়ের টিলার উপর ওঠে। হঠাৎ পা পিছলে পাহাড়ের টিলার উপর থেকে পড়ে গেল সে। পা সামান্য ঘসে গেল। সেখান থেকে রক্ত পড়ছিল।
চার বছরের মেয়ে টুলটুলি। ব্যথা পেয়ে সে জোরে কেঁদে উঠল, “ওহ। পায়ে ভীষণ ব্যথা লাগছে। এই যোজন, তাড়াতাড়ি এটা ব্যান্ডেজ করে দাও। ও মাগো!”
ভারি মুশকিল তো! যোজন এখন কী করবে? সে পকেট থেকে রংধনুর বাকি অংশটা বের করল। আর সেটা দিয়েই টুলটুলির পাটা বেঁধে দিল। তাতেই সেরে গেল ব্যথাটা।
যোজনের হাতে সামান্য একটু রংধনু আছে। টুলটুলি রংধনু ব্যান্ডেজ দেখে অবাক হয়ে গেল। “মাই গড! এটা এত সুন্দর!” খুশিতে নেচে উঠল টুলটুলি, “দেখো দেখো, রক্ত পড়া একেবারে বন্ধ হয়ে গেছে। সে নাচতে নাচতে সবাইকে সেটা দেখাতে চলে গেল।”
যোজন দেখল তার রংধনুর ছোট্ট একটা অংশই কেবল বাকি রইল। যেটা তার দুই আঙুলের একটা চিমটির সমান। এমন সময় একটা ফিসফিস শব্দ শুনে ঘুরে দাঁড়াল যোজন। দেখল পশ্চিমের বাতাস তার দিকে বেশ নেচে নেচে আসছে। বাতাসটা হলুদ বাদামি আর গোলাপি রংয়ে ছেয়ে গেছে।
“খুব ভালো হয়েছে।” বাতাস বলল, “জলপ্রপাতের জিনিয়াসই তোমাকে বলেছিল তো রংধনু রাখা খুব সোজা নয়? আর রংধনু ছাড়াও তুমি এখনও খুব ভাগ্যবান ছেলে। তুমি আমার গান শুনতে পাচ্ছ এবং আজকের একদিনেই তুমি তিন ইঞ্চি বেড়ে গেছ।”
“এটা সত্যি!” যোজন বলল।
“তোমার হাত খোলো।” বলল বাতাস।
যোজন তার হাতের মুঠি খুলে দিল যেটায় রংধনুর ছোট্ট অংশটুকু ছিল। আর বাতাসটা যেন উজ্জ্বলভাবে জ্বলে উঠল। বাতাসটা এমনভাবে বইছিল যে যোজনের ছোট্ট রংধনুর টুকরোটা বড় হতে হতে এক বিরাট রংধনুতে পরিণত হল। রংধনুটা উপরে না ওঠা পর্যন্ত বড় হতে লাগল। বড় হতে হতে সেটা আকাশের একপাশ থেকে অন্যপাশ পর্যন্ত হয়ে গেল। আর একটা বিশাল বাঁকানো রংধনুতে পরিণত হয়ে গেল। কেবল একটা রংধনুই নয়। তার নিচে আরও রংধনু দেখা গেল। সেটা এত বড় আর সুন্দর হয়ে উঠল যে যোজন ওঠাকে দেখে হতবিহŸল হয়ে গেল। এমন রংধনু দেখে পাখিগুলো পর্যন্ত উড়তে বা নিচে নামতে ভুলে গেল। একে অপরের সঙ্গে শূন্যে ধাক্কা খেতে লাগল। এরপর রংধনুটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
“কিছু ভেবো না।” বাতাস যোজনকে বলল, “আগামীকাল তুমি আরেকটা রংধনু নিতে পারবে। আগামী কাল না পেলেও আগামী সপ্তাহে পাবে।”
“এরপর সেটাকে আবার আমার পকেটে নিতে পারব।” যোজন বলল। এরপর সে খুশি মনেই ঘরে ঢুকে পড়ল।
