মুমুর জন্য
বলবে সবে সত্যি নাকি মোটে নয় ফেলনা।
মা বললেন , মুমু
দিসনে আর ঘুমু ,
বিকেল শেষে সন্ধ্যা হলো
চক্ষু দুটো ম্যাল না।
দুপুর রোদে পুড়ে
মেলায় ঘুরে ঘুরে ,
তোর জন্য কেনা হলো
নানা রকম খেলনা।
পুতুল সাদা তুলোর
এত্ত বড় চুল ওর ,
নানা রকম হাঁড়ি পাতিল
চুলা ,পিড়া , বেলনা।
মাটির রঙিন পাখি
কাজল বরণ আঁখি ,
বলবে সবে সত্যি নাকি
মোটে নয় ফেলনা।
