২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ঝরে

বৃষ্টি এলেই মনটা যেন থমকে দাঁড়ায় বৃষ্টি আসে বৃষ্টি ঝরে জীবন ধারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আমীরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:36 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

আষাঢ় মাসে বৃষ্টি ঝরে অঝোরধারায়

দূরের বনে কদম গাছে দৃষ্টি হারায়।

বিকেল বেলা কালো মেঘের ঘনঘটায়

অন্ধ যেন দৃষ্টি আমার বৃষ্টি ছটায়।

শ্রাবণ মাসের বৃষ্টি যেন কান্নাধারায়

রাতের বেলা করুণ ধ্বনি মনকে নাড়ায়।

ক্লান্ত সকাল ক্লান্ত বিকেল ক্লান্ত দুপুর

বৃষ্টি ঝরে সারাটি দিন ঝুপুর ঝুপুর।

শরৎ মানে ভাদ্র মাসে বৃষ্টি নাচে

এই রোদ এই বৃষ্টি নামে গাছরা বাঁচে।

বৃষ্টি এলেই মনটা যেন থমকে দাঁড়ায়

বৃষ্টি আসে বৃষ্টি ঝরে জীবন ধারায়।