২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে যার মতো

জল-কাদাতে খোকা-খুকি খায় যে লুটোপুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুব্রত চৌধুরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 05:34 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

দূর্বাঘাসে নাচে ফড়িং

বানর নাচে গাছে,

জেলের জালে নাচে দেখো

হরেক রকম মাছে ।

কাঠবিড়ালি ডালে বসে

পুটুস-পাটুস চায়,

হাঁসগুলো সব সদলবলে

পুকুর জলে নায়।

কুকুর ছানা উঠোন জুড়ে

করে ছোটাছুটি,

জল-কাদাতে খোকা-খুকি

খায় যে লুটোপুটি।