বাবার স্বপ্ন পূরণ
দুই বছর আগে জিন্না ইয়ংয়ের বাবা পাকস্থলির ক্যান্সারে মারা গিছেন। ভদ্রলোকের স্বপ্ন ছিল বিশ্বের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার।
কিন্তু সংসার আর কাজের চাপে সেটা করতে পারেননি।
বাবার স্বপ্ন পূরণ করতে না পারার জন্য মনে মনে কষ্ট পাচ্ছিলেন ২৫ বছর বয়সী জিন্না।
এক সময় তিনি ভাবলেন, যেভাবেই হোক বাবাকে পৃথিবীর সুন্দর জায়গাগুলোতে নিয়ে যেতে হবে। কিন্তু মৃত বাবাকে সঙ্গে করে নেওয়ার কোনো সুযোগ তো নেই।
বাধ্য হয়ে মনে মনে একটা উপায়ও বের করে ফেললেন তিনি। প্রমাণ সাইজের একটা ছবিকে কার্ডবোর্ডে লাগিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়লেন জিন্না। ধরে নিলেন, অদৃশ্যভাবে হলেও বাবা আমার সঙ্গেই আছেন।
তারপর একে একে আইসল্যান্ড, ফ্রান্স, ইতালিসহ আরও অনেকগুলো দেশ ঘুরে বেড়ালেন। সব জায়গাতেই কার্ডবোর্ডে লাগানো বাবার ছবিটি নিতে ভুললেন না জিন্না। সেটাকে সঙ্গে নিয়ে ছবি তুলে নিজের ব্লগে প্রকাশ করতে লাগলেন।
ইতালির কলোসিয়ামের সামনে
