বনভোজন
বান্টি, মিতু, রাতুল, কুমু,কায়েস, নাহিদ, জন,
উঠোন কোণে করছে ওরা শীতের বনভোজন।
সাদা জুঁইয়ের পাপড়ি ভাত, বড়ুই পাতা মাছ,
মিথ্যে আগুন জ্বালিয়ে মিতু দিচ্ছে চুলোয় আঁচ।
ইটের গুড়ো মরিচ গুড়ো, মাটির ডেলা বড়া,
দুব্বা কুঁচি হল ভাজি ভর্তি মাটির সরা।
বালির সাথে জল মিশিয়ে হল মজার পায়েশ,
দারুণ খেতে হবে এটা ভীষণ খুশি কায়েস।
গোলটি হয়ে বসল সবাই রাত্রি এসে পড়ে,
মিছিমিছি খেয়েদেয়ে ফিরল সবাই ঘরে।
