২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদ্ভুত বাজি

ব্রিটিশ নাগরিক লরেন্স অ্যাডমুন্ড তার বন্ধু অ্যাডামের সঙ্গে বাজি ধরলেন। লরেন্স অ্যামুন্ড দাবি করছিলেন, তিনি ব্রিটেনের সব অ্যাংলিকান গির্জার দেয়াল জিহ্বা দিয়ে চাটতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তাসলিমা নীলু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 04:34 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

অ্যাডাম তার সঙ্গে একমত হতে পারছিলেন না। ব্যস, দেরি না করে নিজের জিহ্বাকে নিয়ে লরেন্স নেমে পড়লেন মাঠে। জুনের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের ৪২টি গির্জার দেয়াল চাটার কাজ শেষ করলেন। তিনি ভেবেছিলেন ইংল্যান্ডে এই ৪২টি অ্যাংলিকান গির্জাই আছে। ভুল ভাংল সেই বন্ধুর কথাতেই। বন্ধু অ্যাডাম জানালেন, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে আরও ষোলটি গির্জা আছে এবং ওই দেশ দুটি যেহেতু ইংল্যান্ডের অংশ সেহেতু বাজি জিততে হলে ওগুলোও চাটতে হবে।

লরেন্স আবার বেরিয়ে পড়লেন। অল্পদিনের মধ্যে বাকি গির্জাগুলো চেটে জিতে নিলেন বাজি।