খোকন হাসে, খোকন কাঁদে
গোলগাল ওই চাঁদটা যখন আকাশ কোণে ভাসে, খোকন তখন হাসে।
বুড়ো দাদু বিষম খেয়ে
খুকুক খুক কাশে,
খোকন তখন হাসে।
মাছের কাঁটা দেখলে পুষি
দৌড়ে ছুটে আসে
খোকন তখন হাসে।
মামণিটা দুধ না দিয়ে
চুলটি যখন বাঁধে,
খোকন তখন কাঁদে।
পেটটি ভরা তারপরে কেউ
খেতে যখন সাধে,
খোকন তখন কাঁদে।
মসলা ঝাঁঝে দাদি যখন
তরকারিটা রাঁধে,
খোকন তখন কাঁদে।
