২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেভ তলস্তয়-এর গল্প

গাছের ডালে বসেছিল ছোট্ট এক পাখি। নিচে ঘাসের মধ্যে ছিল শস্যদানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার অথই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 07:44 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

কাক ও কলসি

এক কাকের খুব জলপিপাসা পেল। এদিক ওদিক তাকিয়ে আঙিনায় সে একটি জলের কলসি দেখতে পেল। কিন্তু তাতে জল ছিল একেবারে তলায়। কাক তার নাগাল পেল না কিছুতেই। তখন সে কলসির মধ্যে ছোট ছোট নুড়ি পাথর ফেলতে লাগল, যতক্ষণ পর্যন্ত না জল কলসির কানা পর্যন্ত উঠে আসে। তখন সহজেই সে জলপান করে তার তৃষ্ণা মেটাল।

ছোট্ট পাখি

গাছের ডালে বসেছিল ছোট্ট এক পাখি। নিচে ঘাসের মধ্যে ছিল শস্যদানা।

“আমি ঐ দানাটি তুলে আনব।” বলল সে।

এই বলে যেই সে উড়ে নেমে নেমে এল দানাটি তুলবার জন্য। অমনি ধরা পড়ল জালে।

“কেন আমি ফাঁদে পড়লাম?’ বলল ছোট্ট পাখি। ‘বাজপাখিরা জীবন্ত পাখিদের ধরে কিন্তু তাদের কিছুই হয় না। কিন্তু আমি মাত্র একটি দানার জন্য জালে ধরা পড়লাম।”

মিথ্যাবাদী

এক রাখাল বালক তার ভেড়ার পাল চরাচ্ছিল মাঠে। একবার সে হঠাৎ মজা করে চিৎকার শুরু করল।

“বাঘ, কে কোথায় আছ বাঁচাও আমাকে!”

গ্রামের লোকে এই চিৎকার শুনে দৌড়ে এসে দেখে সব ফাঁকি কথা। এমনই ঘটল দুবার অথবা তিনবার।

এরপর একদিন সত্যিই নেকড়ে এসে হানা দিল।

রাখাল বালক প্রাণভয়ে চেঁচাতে লাগল, “তাড়াতাড়ি এস সবাই, নেকড়ে!”

গ্রামের লোকে তার চিৎকারে কোনো কর্ণপাত করল না। ভাবল, আগের মতো এবারও সে একই তামাসা করছে।

নেকড়ে দেখল ভয়ের কোনো কারণ নেই, তাই সে একে একে গোটা পালটাকেই শেষ করল।