২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবজান্তা

জানে কোন কামরাঙা পেয়ারাটা ডাঁসা কোন লেবু জামরুলে পিঁপড়ার বাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আহমেদ সাব্বির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:38 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

কোন গাছে আম ভালো কোন গাছে জাম

কড়া অভিযান তার চলে অবিরাম।

মগডাল তাক করে পাতা গুনে গুনে

আতা বেল আমলকি রাখে দেখেশুনে।

কোন ঝাড়ে কটা তাল লিচু কয়খানা

জাদুকর নয় তবু সব তার জানা।

জানে কোন কামরাঙা পেয়ারাটা ডাঁসা

কোন লেবু জামরুলে পিঁপড়ার বাসা।

কোন ডাব ফুটো আর কোন কুল মিঠা

সব জানে পাজি ওই কাঠবিড়ালিটা।