২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলন্ত শ্লথ

উত্তর আর মধ্য আমেরিকার রেইনফরেস্টে এই স্তন্যপায়ী প্রাণীটির বাস। প্রাণীটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সে নিজেকে গুটিয়ে ফেলতে পারে। মনে হবে তার পুরো শরীর বুকের মধ্যে ঢুকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 07:51 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

জীবনের প্রায়ই পুরো সময় গাছের ডালে ঝুলে কাটিয়ে দেওয়ার কথা কী ভাবা যায়? না কেউ ভেবেছে কোনোদিন? একদমই উদ্ভট চিন্তা নয়; বরঞ্চ সেটাই করে উত্তর আর মধ্য আমেরিকার রেইনফরেস্টের অধিবাসী স্তন্যপায়ী প্রাণী শ্লথ। 

জীবনের ৯০ ভাগ সময় ঝুলন্ত অবস্থায় কাটিয়েও স্বাভাবিক শ্বাসকাজ চালাতে পারে প্রাণীটি। কিন্তু কীভাবে? তার উত্তর খুঁজে বের করেছে সোয়ানসি ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।

উত্তর আর মধ্য আমেরিকার রেইনফরেস্টে এই স্তন্যপায়ী প্রাণীটির বাস। প্রাণীটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সে নিজেকে গুটিয়ে ফেলতে পারে। মনে হবে তার পুরো শরীর বুকের মধ্যে ঢুকে গেছে।

কিন্তু পৃথিবীর সবচেয়ে ধীর প্রক্রিয়ায় জীবনযাপনকারী প্রাণীটির সম্পর্কে এখনও অনেক তথ্য অজানা রয়ে গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণীটির খাদ্যাভ্যাস বা জীবনযাপন প্রক্রিয়ার ব্যাপারে এখনও অনেক কিছু জানার বাকি আছে।

প্রাণিবিজ্ঞান গবেষক ও লেখক রেবেকা ক্লিফ বলেছেন, “অত্যন্ত ধীরগতির মেটালিক পদ্ধতি আর কম খাদ্যাভ্যাসের মাধ্যমে শক্তি সঞ্চয়ে শ্লথ বিশেষজ্ঞ।

পৃথিবীর সবচেয়ে ধীরগতির জীবনধারী প্রাণী শ্লথ। এরা এতটাই ধীরগতির যে জীবন্ত অবস্থায় তার গায়ে একধরনের শ্যাওলা জন্মায়, যা তাকে আত্মপরিচয় গোপনেও সাহায্য করে। দিনের ১৫ থেকে ২০ ঘণ্টা সময় ঘুমিয়ে কাটায় প্রাণীটি। জেগে থাকলেও প্রায়ই নির্জীব অবস্থায় থাকে বিলুপ্তপ্রায় জন্তুটি।