আজব যত গাছপালা
মানুষখেকো গাছের গল্প অনেকে শুনেছে। যেমন-- আফ্রিকার গহন অরণ্যে বিরাট বিরাট মানুষখেকো গাছ আছে; কোনো মানুষ অজান্তে কাছে এসে গেলে গাছের বড় বড় পাতাগুলো তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরে তুলে নেয় এবং আস্তে আস্তে হজম করে ফেলে।
আসলে কিন্তু পৃথিবীতে এ ধরনের মানুষখেকো গাছই নেই। তবে ছোট ছোট কীটপতঙ্গখেকো গাছ বেশ আছে। কলসি উদ্ভিদ এর একটি সহজ উদাহরণ। এ উদ্ভিদের পাতা পরিবর্তিত হয়ে একটি কলসির মতো হয়। আর পাতার অগ্রভাগটি সেই কলসির ঢাকনা হিসেবে কাজ করে থাকে।
কোনো কীটপতঙ্গ ভুলক্রমে কলসিতে ঢকে গেলে ঢাকনাটি তখনই বন্ধ হয়ে যায়, পতঙ্গটি আর বের হতে পারে না এবং শেষ পর্যন্ত গাছটি পতঙ্গটিকে ধীরে-ধীরে হজম করে নেয়। এভাবে কলসি উদ্ভিদ, ঝাঁঝি উদ্ভিদ, সূর্য শিশির প্রভৃতি উদ্ভিদ তাদের আমিষের চাহিদা কীটপতঙ্গ হজমের মাধ্যমে কিছুটা পূরণ করে নেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মাছির চেয়ে বড় কোনো কীটপতঙ্গকে আটকাতে পারে এমন গাছপালার সন্ধান এখনও পাওয়া যায়নি।
গ্রীষ্মকালে সাদা কাপড়ের উপর কখনও কখনও কালো কালো দাগ দেখা যায়। অনেকে একে তিলপড়া বলে। অনেকে মনে করে ময়লা জমে এমনটি হয়। আসলে কিন্তু এটা ময়লা নয়, এটা একটি ছত্রাকজাতীয় অপুষ্পক উদ্ভিদ।
এত ছোট অথচ পুষ্পক উদ্ভিদ আছে শুনে আশ্চর্য লাগে। তবে তার চেয়েও ক্ষুদ্রতর পুষ্পক উদ্ভিদ আছে। এর নাম আরসিওথোবিয়াম। এটি কনিফার উদ্ভিদের উপর পরভোজী হিসেবে জন্মে থাকে।
