২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিগ্বিজয়ী ঘুড়ি

মায়ের মুখে গল্প শুনে স্বপ্নলোকে উড়ি-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আবুল মোমেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:08 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মায়ের মুখে গল্প শুনে

স্বপ্নলোকে উড়ি-

স্বপ্ন যেন হাতে এল

পেলাম যখন ঘুড়ি।

দিনদুপুরে হাতছানি দেয়

চাঁদনিরাতের বুড়ি,

লাটাই ছাড়ি উদাস নীলে

পৌঁছে যাবে ঘুড়ি।

লালসবুজের ঝলক তুলে

ছুটছে আকাশ ফুঁড়ি,

ওর সাথে কেউ পারছে না আজ

ক্ষিপ্র আমার ঘুড়ি।

সারাদুপুর আকাশ চষে

বুনল ঝুড়ি ঝুড়ি

জয়-বিজয়ের গল্প শুধু

ধন্যি আমার ঘুড়ি।

ওর দাপটে পড়ল কাটা

এক কুড়ি দুই কুড়ি-

দিন ফুরালে উড়ছে একা

দিগ্বিজয়ী ঘুড়ি।