২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এত্তটুকুন খোকা

রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে দেখ রে তোরা দেখ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> টিপু কিবরিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 06:41 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে

দেখ রে তোরা দেখ,

এত্তটুকুন খোকার কাঁধে

এত্ত বড় ব্যাগ!

মাথায় স্কুল-কোচিংয়ের আর

পিঠে ব্যাগের চাপ!

সেই কথাটা মা বোঝে না,

বোঝে না ওর বাপ।

খোকার বয়স কতই-বা আর--

আট অথবা নয়!

পড়ার চাপে জান বেরিয়ে

যাওয়ার জোগাড় হয়।

কোচিং কর, ইশকুলে যাও

নেই তো দিন আর রাত,

ক্লান্ত খোকা বাসায় ফিরেই

বিছানাতে কাত।