২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারদীয় উৎসব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুজন বড়–য়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:56 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

আকাশে যখন কালো কালো মেঘগুলো

রং পাল্টিয়ে হয়েছে হালকা তুলো

ভাসছে অবাধ থইথই উদাসীন

তখন বুঝেছি এসে গেছে আশ্বিন।

বৃষ্টি নিয়েছে গুটিয়ে জলের জাল

সূর্য এনেছে সোনালি লাল সকাল

শিউলি খুলেছে সুগন্ধি ভরা ডালা

কাশ বলে-- ‘আজ আমারও ফোটার পালা।’

পাড়ায় পাড়ায় হইচই হাঁকডাক

বাজছে দুর্গাপূজার শঙ্খ-ঢাক

মিলছে সবাই, তুলছে মধুর রব

আজ সেই প্রিয় শারদীয় উৎসব।

আজ তাই এত আনন্দ লুটোপুটি

আজ আমাদের দুর্গাপূজার ছুটি।