২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই চাঁদটাই

এই চাঁদটা... এই চাঁদটা এই চাঁদটাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> জগলুল হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 06:21 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

এই চাঁদটা... এই চাঁদটা

এই চাঁদটাই

কেমন জানি

এক্কেবারে ভিন্ন,

এই চাঁদটা... এই চাঁদটা

এই চাঁদটাই

আকাশ জুড়ে

মস্ত খুশির চিহ্ন।

এই চাঁদটা ঝুমুর ঝুমুর

নূপুর পায়ে টুম্পা-রুমুর

রিনিক ঝিনিক ছোটা

এই চাঁদটা হঠাৎ যেন

খুকুমণির কপালজুড়ে

ফুলের মতো ফোঁটা।