আনতাই পানতাই
আনতাই পানতাই গরিবের ছেলে ।
আনতাই পানতাই
গরিবের ছেলে
হাওয়া খায় ধাওয়া খায়
বেশি খিদে পেলে।
আনতাই পানতাই
বসে বসে ভাবে--
কার কাছে বাড়িঘর
ভাত-জামা চাবে।
আনতাই পানতাই
পথে পথে হেঁটে
খিদেকেই দিল স্থান
নিজেদের পেটে।
আনতাই পানতাই
অবশেষে রেগে
মিছিলের আগে হাঁটে
হাঁটে খুব বেগে।
আনতাই গুলি খায়
পানতাই কাঁদে--
খিদে পেটে খেল গুলি
ভাত-রুটি বাদে।
