আকাশে রঙিন ঘুড়ির মেলা
রং-বেরংয়ের ঘুড়ি আকাশে উড়ছে-- এমন দৃশ্য কে না ভালোবাসে! আর যদি ঘুড়ির বেশে আকাশে ওড়ে বিশাল প্রজাপতি, ড্রাগন, অক্টোপাস, ডলফিন, পুহ, হ্যালো কিটি আর মিকি মাউস? তাহলে তো দারুণ মজা, তাই না? চীনের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে এমন সব দৃশ্যই দেখা গেল। এই তো এপ্রিল মাসে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব হয়ে গেল চীনের ওয়েইফাং শহরে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুড়িয়ালরা এসেছিলেন সেখানে। আর চীনের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে এসেছিলেন অসংখ্য ঘুড়ি-প্রিয় মানুষ। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
