তোমাদের জন্য সহজ পাঠ
দুটি বই আছে রবীন্দ্রনাথের: ‘জীবনস্মৃতি’ আর ‘ছেলেবেলা’। ‘জীবনস্মৃতি’ লিখেছিলেন মাঝবয়সে, আর ‘ছেলেবেলা’ বুড়োকালে। দুটো বইয়েই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি ছেলে ‘রবি’র কথা বলা হয়েছে। ছোটবেলাকার রবিই বড় হতে হতে একসময় জগদ্বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান। সাহেবরা ‘ঠাকুর’ বলতে পারত না, বলত ‘টেগোর’। সাহেব মানে ইংরেজ সাহেব। তারাই তো তখন পরাধীন (অর্থাৎ তাদেরই অধীন) ভারতবর্ষের শাসনকর্তা। ইউরোপের অন্যান্য দেশে কেউ তাকে ডাকত ‘তাগোর’, আবার কেউ ‘তাগোরে’। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
