২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজয় ও কাজল এবার আসছে কার্টুন চরিত্র হয়ে

ভারতীয় অভিনেতা অজয় দেবগন এবং অভিনেত্রী কাজল তোমাদের অনেকেরই প্রিয়। এবার তারা একসঙ্গে তোমাদের মনের মতো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সেই ছবিটার পুরোটাই হবে ত্রিমাত্রিক অ্যানিমেশনের। এবং সেখানে দুই শীর্ষ চরিত্রে অভিনয় করবেন তারা। এনিমেশনটির নাম 'তোনপুর কা সুপার হিরো' । খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতীয় অভিনেতা অজয় দেবগন এবং অভিনেত্রী কাজল তোমাদের অনেকেরই প্রিয়। এবার তারা একসঙ্গে তোমাদের মনের মতো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সেই ছবিটার পুরোটাই হবে ত্রিমাত্রিক অ্যানিমেশনের। এবং সেখানে দুই শীর্ষ চরিত্রে অভিনয় করবেন তারা। এনিমেশনটির নাম 'তোনপুর কা সুপার হিরো' । খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। অ্যানিমেশনটির নির্মাতা প্রতিষ্ঠান এরোস ইন্টারন্যাশনাল অজয়-কাজল জুটির অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছে। 'তোনপুর কা সুপার হিরো' পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা কিরেত খুরানা। এনিমেশনটিতে দেখা যাবে অভিনয় জগতের এক হিরো দূর্ভাগ্যবসত কার্টুনের দুনিয়ায় চলে যায়। সেখান থেকে আবার সে বাস্তব জগতে ফিরে আসে। অপেক্ষা করো। বেশ মজারই হবে মনে হয় সিনেমাটি। বিডিনিউজটুয়েন্টিফোডটকম/এমডিএস/এসএন/২০৪২ ঘ.