সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লেখিকা জেকে রাউলিং হ্যারি পটার সিরিজের বই আর লিখবেন না। তার এই ঘোষনায় ভক্তরা যে দারুন কষ্টে আছে সেটা কে না জানে। তবে সেই কষ্টে একটু মলম বোলাতেই হয়তো ভক্তদের কাছাকাছি আসছেন র্যাডক্লিফ। তোমাদের র্যাডক্লিফের কথা মনে আছে তো? না কি পটারের শোকে সব ভুলে বসে আছে? তোমরা তাকে হ্যারি পটার নামেই চেনো। কিন্তু অনেকেই হয়তো জানো না, সিনেমায় হ্যারি পটার হলেও বাস্তবে সে ড্যানিয়েল র্যাডক্লিফ। তো এই র্যাডক্লিফই ইংল্যান্ডের একটি রেডিও চ্যানেলের জকি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
শীঘ্রই ভক্তরা রেডিওতে শুনতে পাবে রেডক্লিফের কন্ঠ। কোন এক সকালে হয়তো তোমাদের অনেকেরই ঘুম ভাঙ্গবে তার কন্ঠ শুনে। তবে ১৮ বছর বয়সী এই অভিনেতা মাত্র একটি শোতে জকি হিসেবে কাজ করতে রাজি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ চাচ্ছে সে যেনো আরো বেশীদিন এখানে কাজ করে। কিন্তু র্যাডক্লিফ এখনো এ সম্পর্কে কিছু বলেনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২০১৮ ঘ.
bdnews24