২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানী-দাদীদের বলা গল্প এখনো শিশু কিশোরদের কাছে জনপ্রিয়

এ যুগের শিশু কিশোরদের ঘনিষ্ঠ বসবাস প্রযুক্তির সঙ্গে। প্রযুক্তির কল্যানেই কিনা কে জানে গ্রামীন গোল্লাছুট, দাড়িয়াবান্দার মতো অনেক মজার খেলা মৃত্যুর প্রহর গুনছে। আর আধুনিক কালের ফুটবল, ক্রিকেটও আজ কম্পিউটার বা মোবাইল গেমসে স্থান করে নিয়েছে। তাই আজ আর মাঠের প্রয়োজন হয় না। উচ্চ প্রযুক্তির গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট তাদেরকে মাঠের অভাব ভুলিয়ে দিয়েছে অনেক আগেই। আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নির্মিত সিনেমা, অ্যানিমেশন আর হ্যারি পটারের মতো ব্লকবাস্টার বই তাদের মানসিক ভুগোল পাল্টে দিয়েছে প্রায় পুরোপুরি। কিন্তু একই সঙ্গে মজার ও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যুগেও দাদী-নানীদের মুখের রূপকথার গল্প সারা বিশ্বের শিশু কিশোরদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ যুগের শিশু কিশোরদের ঘনিষ্ঠ বসবাস প্রযুক্তির সঙ্গে। প্রযুক্তির কল্যানেই কিনা কে জানে গ্রামীন গোল্লাছুট, দাড়িয়াবান্দার মতো অনেক মজার খেলা মৃত্যুর প্রহর গুনছে। আর আধুনিক কালের ফুটবল, ক্রিকেটও আজ কম্পিউটার বা মোবাইল গেমসে স্থান করে নিয়েছে। তাই আজ আর মাঠের প্রয়োজন হয় না। উচ্চ প্রযুক্তির গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট তাদেরকে মাঠের অভাব ভুলিয়ে দিয়েছে অনেক আগেই। আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নির্মিত সিনেমা, অ্যানিমেশন আর হ্যারি পটারের মতো ব্লকবাস্টার বই তাদের মানসিক ভুগোল পাল্টে দিয়েছে প্রায় পুরোপুরি। কিন্তু একই সঙ্গে মজার ও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যুগেও দাদী-নানীদের মুখের রূপকথার গল্প সারা বিশ্বের শিশু কিশোরদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। ভাবতেও অবাক লাগে, উচ্চ প্রযুক্তির সংস্পর্শে থাকা সত্ত্বেও সেই প্রাচীন কালের 'এক দেশে ছিলো এক রাজা, আর ছিলো এক রানী' এর গল্প তাদের কাছে জনপ্রিয়। বিভিন্ন দেশে শিশু কিশোরদের আনন্দ দেয়ার জন্য রূপকথা, উপকথা, লোককথা বা জলদস্যু ও নাবিকদের কিংবদন্তি শোনানোর প্রথা প্রচলিত আছে এখনো। আর এই সব গল্প শিশু কিশোরদের এখনো অনাবিল আনন্দ দেয়। স