২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ানো আর ভায়োলিন আকৃতির বিল্ডিং বানিয়েছে চীনা স্থপতিরা

শহরের বাড়িঘরগুলো বলতে গেলে সবই একই রকম দেখতে। কোন বৈচিত্র্য নেই কোথাও। আর এই বৈচিত্র্যহীনতা মোটেও ভালো লাগছিলো না কয়েকজন স্থপতির। তাই তারা নিজেদের এবং অন্য সবাইকে বৈচিত্রের স্বাদ দিতে সম্পুর্ন ভিন্ন রকম এক বিল্ডিং বানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শহরের বাড়িঘরগুলো বলতে গেলে সবই একই রকম দেখতে। কোন বৈচিত্র্য নেই কোথাও। আর এই বৈচিত্র্যহীনতা মোটেও ভালো লাগছিলো না কয়েকজন স্থপতির। তাই তারা নিজেদের এবং অন্য সবাইকে বৈচিত্রের স্বাদ দিতে সম্পুর্ন ভিন্ন রকম এক বিল্ডিং বানালেন। তাদের বানানো বিল্ডিংগুলো দেখতে একেবারে আস্ত একটা পিয়ানো ও ভায়োলিনের মতো। দেখে মনে হবে যেনো অবহেলায় বুঝি কেউ এই বিশাল আকারের বাদ্যযন্ত্র দুটি ফেলে রেখেছে। কিন্তু না এটাই এখন চীনের একটি এক্সজিবিশন সেন্টার। তোমরা কেউ যদি এই বিল্ডিংটি দেখতে চাও তাহলে চীনের আনহুই প্রদেশে যেতে হবে। এই প্রদেশের হুয়াইনান শহরে এই বাদ্যযন্ত্রের বিল্ডিংটি অবস্থিত। বিল্ডিংটির মুল অংশ পিয়ানোর মতো দেখতে। আর স্বচ্ছ ভায়োলিনটা বিল্ডিং এর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই অংশেই রয়েছে বিল্ডিং এর প্রবেশ পথ ও সিঁড়ি। এই আজব বিল্ডিংটি দেখার জন্য প্রতিদিনই মানুষের বেশ ভিড় হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯১২ ঘ.