২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলিং নন, রোয়াল্ড ডালই সর্বাধিক জনপ্রিয়

জেকে রাউলিং এর হ্যারিপটার সিরিজ সারাবিশ্বের শিশু কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সিরিজের সর্বশেষ বইটি প্রকাশ হওয়ার সময় এ নিয়ে ঘটেছে নানান ঘটনা। পটারকে নিয়ে তৈরি করা ছবিগুলোও বিশ্বব্যাপী ৪.৪৭ বিলিয়ন ডলার ব্যবসা করছে। তবুও শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে নেই জেকে রাউলিং এর নাম। নতুন এক জরিপের ফলাফলে জানা যায়, রাউলিং এর বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও তিনি সর্বাধিক জনপ্রিয় নন। রোয়াল্ড ডালই এখন পর্যন্ত শিশু কিশোরদের কাছে সর্বাধিক জনপ্রিয় লেখক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জেকে রাউলিং এর হ্যারিপটার সিরিজ সারাবিশ্বের শিশু কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সিরিজের সর্বশেষ বইটি প্রকাশ হওয়ার সময় এ নিয়ে ঘটেছে নানান ঘটনা। পটারকে নিয়ে তৈরি করা ছবিগুলোও বিশ্বব্যাপী ৪.৪৭ বিলিয়ন ডলার ব্যবসা করছে। তবুও শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে নেই জেকে রাউলিং এর নাম। নতুন এক জরিপের ফলাফলে জানা যায়, রাউলিং এর বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও তিনি সর্বাধিক জনপ্রিয় নন। রোয়াল্ড ডালই এখন পর্যন্ত শিশু কিশোরদের কাছে সর্বাধিক জনপ্রিয় লেখক। ১৬ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে আইটিভি ৩ এর এক জরিপের ফলাফলে দেখা যায়, হ্যারি পটার সিরিজ নিয়ে রাউলিং জনপ্রিয় শিশুসাহিত্যিক হিসেবে চতুর্থ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন 'ক্রোনিকেলস অফ নারানিয়া' সিরিজের লেখক সিএস লুইস এবং পিটার প্যান এর লেখক জেএম বেরি রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে জনপ্রিয়তার ষষ্ঠ স্থানে থেকে সর্বাধিক বিক্রিত লেখক হিসেবে পাওয়া গেছে জ্যাকলিন উইলসনের নাম। অবস্থান অনুযায়ী জনপ্রিয় দশ শিশুসাহিত্যিক হলেন- ১. রোয়াল্ড ডাল ২. সিএস লুইস ৩. জেএম বেরি ৪. জেকে রাউলিং ৫. এ্যান্থনি হরউইটজ ৬. জ্যাকলিন উইলসন ৭. ড. সেউস ৮. ফিলিপ পুলম্যান ৯. ফ্রান্সিস সিমন ১০. এনিড ব্লাইটন বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এসএন/১৬০৮ ঘ.