২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ সেজেও রেহাই নেই বানরদের হাত থেকে

বাঁদররা বাঁদরামি করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটারওতো একটা মাত্রা থাকা উচিত তাই না? কেনিয়ার নাছু গ্রামে একদল বাঁদর এমনই বাঁদরামি শুরু করেছে যে ওই এলাকার মহিলাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কারন বানরা বেছে বেছে শুধু মহিলাদেরই যন্ত্রণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 07:48 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- বাঁদররা বাঁদরামি করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটারওতো একটা মাত্রা থাকা উচিত তাই না? কেনিয়ার নাছু গ্রামে একদল বাঁদর এমনই বাঁদরামি শুরু করেছে যে ওই এলাকার মহিলাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কারন বানরা বেছে বেছে শুধু মহিলাদেরই যন্ত্রণা করছে। এতদিন বানররা ফসলের জমি আর ফলমূল খেয়ে, নষ্ট করেই শান্ত ছিলো। তখনো এটা নিয়ে তেমন কোন অভিযোগ ছিলো না গ্রামবাসীর। বানররাতো এমন করবেই। কিন্তু সরাসরি নিজের জীবনের উপর আঘাত আসায় স্থানীয় সংসদ সদস্য বানরদের আচরন নিয়ন্ত্রনের জন্য কেনিয়ান ওয়াইল্ড লাইফ সার্ভিস এর কাছে আবেদন জানায়। বানররা এলাকার মহিলাদের উত্যক্ত করছে এমন অভিযোগ কেনিয়ান পার্লামেন্টে ব্যাপক হাসির খোরাক যোগায়। যতই হাসাহাসি হোক না কেন বিষয়টা কিন্তু গুরুতর। বানররা আর কাউকে ঢিল ছুড়ছে না, কিছু বলছে না খালি মহিলাদেরই কেন করছে। এর অন্তরালে যাই থাকুক না কেন নাছু গ্রামের সব মহিলাই তাদের স্বামীর পোশাক আর হ্যাট পড়ে চলাফেরা করছে যাতে তাদের পুরুষ ভেবে বানরের দল আবার পিছু না লাগে। কিন্তু তাতেও অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। বানরা ঠিকই বুঝতে পারছে পুরুষের পোষাকের আড়ালে লুকিয়ে আছে একজন মহিলা। আর বোঝার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ঢিল। এই না হলে কি আর তারা বানর! বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৩৩৩ ঘ.