২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যান্ড মাইন দিয়ে ফ্রিসবি খেলা

ভাবতেইতো ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসে। অল্পের জন্য বেঁচে গেল দুজন। ভাগ্য ভাল বলেই বিস্ফোরিত হয়নি মাইনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২২ (বিডিনউজটুয়েন্টিফোরডটকম) -- ভাবতেইতো ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসে। অল্পের জন্য বেঁচে গেল দুজন। ভাগ্য ভাল বলেই বিস্ফোরিত হয়নি মাইনটি। সুইস দুই ছাত্র রোববার ছুটির দিনে বিচে একটি ল্যান্ড মাইন কুড়িয়ে পায়। কিন্তু তারা বুঝতেই পারেনি যে ওটা মাইন। সুন্দর একটা খেলার জিনিস পাওয়া গেছে ভেবে তারা সেটাকে ফ্রিসবি বানিয়ে খেলতে থাকে। অথচ সেটা ছিলো একটি তাজা ল্যান্ড মাইন। ২০ বছর বয়স্ক লুকাস আইদার এবং ১৯ বছরের ক্রিস্টোফ ক্রুজকে মাইনটি নিয়ে বুদাপেস্টের দানিয়ুব নদীর তীরে খেলতে দেখে লাইফগার্ড তাদের থামতে বলে এবং সে দ্রুত পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়াড সেখানে হাজির হয়। কোন অঘটন ঘটার আগেই তারা মাইনটা অপসারন করে। সেটি ছিলো সোভিয়েত ইউনিয়নে তৈরি ছয় কেজি ওজনের একটি ট্যাংক বিধ্বংসী মাইন। কাজেই কোন কিছু হাতের কাছে পেলেই সেটা নিয়ে খেলতে শুরু করো না যেন। আগে ভালোভাবে বুঝে নিও জিনিসটা কি! বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৬০৮ ঘ.