আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটারের এক ফরাসি কিশোর ভক্ত কি ঝামেলাটাতেই না জড়িয়ে পড়েছে বলো। বেচারা মনের আনন্দে হ্যারি পটারের সর্বশেষ বইটি ফরাসি ভাষায় অনুবাদ করে ছেড়ে দিয়েছিলো অনলাইনে। সেটা নিয়েই বেধে যায় বিপত্তি। কপিরাইটের ঝামেলায় ফেসে যায় সে। ফলাফল হিসাবে একরাতের হাজতবাস করতে হয় তাকে।
তবে এ নিয়ে ওই ফরাসি কিশোরকে নতুন করে আর কোন ঝামেলায় পড়তে হবে না বলেই মনে হচ্ছে। সোমবার হ্যারি পটারের ফরাসি প্রকাশক জানিয়েছে, ইন্টারনেটে বইটির ফরাসি অনুবাদ প্রকাশিত হওয়ায় খুব একটা ক্ষতির সম্মুখিন হয়নি তারা। এটা তাদের কাঙ্খিত বিক্রির উপরও কোন প্রভাব ফেলেনি।
গত সপ্তাহে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আইজ-এন প্রদেশের ওই কিশোরকে অবৈধ অনুবাদ প্রকাশের দায়ে গ্রেফতার করে পুলিশ। এক রাতের হাজতবাসের পর তাকে ছেড়ে দেওয়ার আগে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি অনুযায়ী, অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে সে এই অনুবাদ অনলাইনে প্রকাশ করেনি। তার সঙ্গে কোন সন্ত্রাসী চক্রেরও যোগাযোগ নেই।
পটার কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন আছে। ফ্্রান্সের জুডিশিয়াল পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ফরাসি প্রকাশক গ্যালিমার্ড জ্যুনেস এর মুখপাত্র ম্যারি লেরয় লিনা বলেছেন, যেহেতু অনলাইন প্রকাশনা দ্বারা আমরা কোন ক্ষতির সম্মুখিন হয়নি কাজেই আমরা ওই কিশোরের বিরুদ্ধে আর কোন আইনি ব্যবস্থা নেবো না বলে ঠিক করেছি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮১৯ ঘ.
bdnews24