আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এতদিনতো তোমরা ডিজনি, পিক্সার স্টুডিও বা এধরনের খ্যাতিমান অ্যানিমেশন স্টুডিওর তৈরি অ্যানিমেশন মুভি দেখেছ। সেসব দেখে খুব অবাক লাগে না যে এত চমৎকার অ্যানিমেশন তারা তৈরি করে কীভাবে? পুরো অ্যানিমেশন মুভির ধারাটাই পাল্টে দিয়েছে তারা।
আমাদের পাশের দেশ ভারতও কিন্তু অ্যানিমেশন শিল্পে বেশ এগিয়ে যাচ্ছে দিনদিন। তোমরা যারা 'হনুমান' ও 'মাই ফ্রেন্ড গণেশ' অ্যানিমেশন মুভি দুটো দেখেছো তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। দুটো মুভিই ভারতের তৈরি।
এ দুটোর সাফল্যের পর এবার তারা তৈরি করছে আশি মিনিটের মুভি 'চিঁটি চিঁটি ব্যাঙ ব্যাঙ'। নামটা হয়তবা তোমাদের অনেকের কাছেই পরিচিত মনে হচ্ছে। ভারতে বাচ্চাদের জনপ্রিয় বইয়ের নাম 'চিটি চিটি ব্যাঙ ব্যাঙ'। অবশ্য নামে মিল ছাড়া ওই বইয়ের কাহিনীর সঙ্গে কোনই মিল থাকছে না মুভিটির।
অ্যানিমেশনটিতে দেখা যাবে পাশাপাশি দুই রাজ্যের পিঁপড়েদের মধ্যকার নানান কাহিনী। রাজ্য দখল করা নিয়ে তাদের মধ্যে অনেক মারামারি হলেও এটা আদতে হবে একটা রোমান্টিক সম্পর্কের ছবি। রাজকুমার প্রেমে পড়বে শত্র" রাজ্যের রাজকুমারির। শেষ পর্যন্ত কী হবে সেটা জানতে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।
অ্যানিমেশনটি প্রযোজনা করছে এলিকম-ফিয়েস্তা এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। পরিচালনা ও প্রধান অ্যানিমেটর হিসাবে রয়েছে নিলয়। ছবির জন্য গান লিখেছে নিদা ফজলি ও সুর করেছে জিৎ।
ছবির বিভিন্ন চরিত্রে কন্ঠ দেবেন অভিনেতা আশিষ বিদ্যার্থি, মহেশ মাঞ্জরেকার, আসরানি ও অঞ্জন শ্রীবাস্তব।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২২১৪ ঘ.
bdnews24