আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবার বর্ষায় কি তোমার জ্বর হয়েছে? জ্বর না হলেও বেশ কিছুদিন তুমিসহ সারাবিশ্বের কিশোর কিশোরীরা যে প্রচন্ড জ্বরে ভুগছিলো এটা কিন্তু নিশ্চিত। তবে এটা কিন্তু যে সে জ্বর নয়। এ জ্বরের নাম হ্যারি পটার জ্বর। তবে দিন যত যাচ্ছে থার্মোমিটারের পারদ তত নীচের দিকে নামতে শুরু করেছে।
পটার ভক্তদের জন্য দুর্ভাগ্যই বলতে হবে কারণ হ্যারি পটারের নতুন বই আর প্রকাশিত হবে না। লেখিকা জেকে রাউলিং হ্যারি পটারকে নিয়ে আর কোন বই লিখবেন না।
হ্যারি পটারের শেষ বই প্রকাশের পর এখন নানাভাবে এর জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে। বিশেষজ্ঞরা একে 'লর্ড অব দি রিংস' বা চার্লস ডিকেন্সের বইয়ের সাথে তুলনা করছেন। চিলড্রেন'স ডিসকভারি মিউজিয়াম এর শেলী হ্যানোভার বলেন, "আমি এখনো জানি না ঠিক কিসের সাথে এর তুলনা করবো।"
তবে হ্যারি পটার বইটি ছোট বড় সবাই বারবার পড়েছে। এবং এখনো অনেকে পড়ছে। আর পড়া শেষ হয়ে গেলেও এর প্রয়োজন শেষ হচ্ছে না। বরং সবাই একে অমুল্য সম্পদ মনে করে তাদের বইয়ের শেলফে সাজিয়ে রাখছে। চলে যাচ্ছে বিভিন্ন গ্রন্থাগারের তাকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২৩৩১ ঘ.
bdnews24