ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমাদের প্রিয় মাসিক পত্রিকা টইটম্বুর এবার দেশের বিভিন্ন স্কুলে তাদের প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় ঢাকা ও ঢাকার বাইরের স্কুলগুলোতে ইতোমধ্যেই টইটম্বুরের প্রতিনিধি নিয়োগ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিনিধি নিয়োগের পূর্বে তারা আগ্রহীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি ১০ আগস্ট, শুক্রবার তেজগাঁয়ে এইচআরসি মিডিয়া ভবনে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের আগেই কর্মশালায় যোগ দিতে হাজির হয়ে যায় আগ্রহী শিশু কিশোররা। টইটম্বুরের সম্পাদক সেলিমা সবিহ্, প্যানোস বাংলাদেশের এস এম মইন আহমেদ, সার্ভ বাংলাদেশের সুকোমল রায় এবং ইউনিসেফ এর কর্মকর্তা সাইদ মিলকি কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন টইটম্বুরের আর্ন্তজাতিক সম্পর্ক ও সংস্কৃতি সম্পাদক হাসনাইন সবিহ্ নায়ক।
এ ধরনের কর্মশালার মাধ্যমে টইটম্বুর শিশু কিশোরদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা গড়ে তুলতে চায়।
টইটম্বুরের উপদেষ্টা সবিহ্ উল আলম বলেন, "এই কর্মশালা শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি, মানুষের প্রতি সহমর্মিতা এবং তাদের আরো সাবলীলভাবে নিজেদের উপস্থাপন করতে সাহায্য করবে।"
জুলাই মাসে টইট
bdnews24