২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপের মধ্যে বাসা বেঁধেছেন জিন উকাই

বাসা বাড়ি না থাকলে ভিন্ন কথা। কিন্তু পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও রাস্তার পাশে সিমেন্টের পাইপের মধ্যে যদি কেউ আবাস গড়ে তুলে তবে কি বলবে তুমি। এমনটাই করেছেন চীনের জিন উকাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাসা বাড়ি না থাকলে ভিন্ন কথা। কিন্তু পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও রাস্তার পাশে সিমেন্টের পাইপের মধ্যে যদি কেউ আবাস গড়ে তুলে তবে কি বলবে তুমি। এমনটাই করেছেন চীনের জিন উকাই। ৫০ বছর বয়স্ক এই ভদ্রলোক শেনইয়াং শহরে দুইটি সিমেন্টর পাইপের মধ্যে দিব্যি সাজিয়েছেন তার সংসার। অনেক চেষ্টা করেও তার মেয়ে তাকে নিজের অ্যাপার্টমেন্টে রাখতে পারেনি। মেয়ের মন্তব্য, "উদ্ভট কিছু করতে বাবা সবসময়ই ভালোবাসে। পাইপের মধ্যে থাকাটাও সেরকম একটা বিষয়। যে দুটি পাইপের মধ্যে তিনি থাকছেন সে দুটি তিনি কিনে এনেছেন একটি নির্মান প্রতিষ্ঠানের কাছ থেকে এবং সেটাকে সাজিয়েছেন আসল ঘরের মতো করেই। এই ঘরে জানালা আছে, দরজা আছে এমনকি একটা চিমনিও আছে।" এমন একটি মজার কান্ড দেখতে ওই বাড়ির আশেপাশে সবসময় ভিড় লেগেই থাকে। অনেকে আবার পাশে দাঁড়িয়ে ছবিও তুলে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৯২৭ ঘ.