২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমাদের অনেক বইও পাবে ঐতিহ্যের বই উৎসবে

তোমরা যারা বইয়ের পোকা তারা নিশ্চয়ই মনে মনে ভাব যদি সারা বছরই বইমেলা হতো! কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই প্রতিবছর ফেব্র"য়ারী মাসের জন্য অপেক্ষা করতে হয়। তবে কিছু কিছু সৃজনশীল প্রকাশনী ফেব্র"য়ারি ছাড়াও মাঝে মাঝে বই উৎসবের আয়োজন করে থাকে। এটা বই পোকাদের জন্য একটা সুসংবাদই বটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা যারা বইয়ের পোকা তারা নিশ্চয়ই মনে মনে ভাব যদি সারা বছরই বইমেলা হতো! কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই প্রতিবছর ফেব্র"য়ারী মাসের জন্য অপেক্ষা করতে হয়। তবে কিছু কিছু সৃজনশীল প্রকাশনী ফেব্র"য়ারি ছাড়াও মাঝে মাঝে বই উৎসবের আয়োজন করে থাকে। এটা বই পোকাদের জন্য একটা সুসংবাদই বটে। বই পোকাদের কথা চিন্তা করে প্রকাশনা সংস্থা ঐতিহ্য শুরু করেছে বই উৎসব। ১ আগস্ট থেকে শাহবাগের পাবলিক লাইব্রেরীতে এই উৎসব শুরু হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত এই উৎসব চলবে। ঐতিহ্য এর স্টলে তোমাদের উপযোগী অনেক অনেক বই পাবে। তোমার প্রিয় লেখকের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, বিজ্ঞান কল্পকথা, জীবনী, রূপকথা সবই আছে এখানে। আরো সুসংবাদ হচ্ছে উৎসব উপলক্ষে সব বইয়ে পাবে শতকরা ৩০ থেকে ৬০ ভাগ ছাড়। তাই এই সুযোগ হাত ছাড়া করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। সময় থাকতে থাকতে এক্ষুনি চলে যাও আর বেছে নাও তোমার প্রিয় বই। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ১৯৩৩ ঘ.