২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নকে শিখতে হবে ড্রাইভিংয়ের অ আ ক খ

সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নকে যদি সাঁতার শেখার স্কুলে ভর্তি হতে বলা হয় তাহলে কেমন আজব শোনাবে! যতই আজব শোনাক ঠিক এরকমই এক বিড়ম্বনায় পড়েছেন ফমুর্লা ওয়ান মোটর রেসিংয়ে তিনবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নেলসন পিকুয়েট। যিনি গাড়ি চালিয়েছেন বাতাসে বিলি কেটে আর তাকেই কিনা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে! তার অপরাধ ভুল জায়গায় গাড়ি পার্কিং এবং একটু বেশী গতিতে গাড়ি চালানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আগস্ট ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নকে যদি সাঁতার শেখার স্কুলে ভর্তি হতে বলা হয় তাহলে কেমন আজব শোনাবে! যতই আজব শোনাক ঠিক এরকমই এক বিড়ম্বনায় পড়েছেন ফমুর্লা ওয়ান মোটর রেসিংয়ে তিনবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নেলসন পিকুয়েট। যিনি গাড়ি চালিয়েছেন বাতাসে বিলি কেটে আর তাকেই কিনা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে! তার অপরাধ ভুল জায়গায় গাড়ি পার্কিং এবং একটু বেশী গতিতে গাড়ি চালানো। এজন্য তাকে ড্রাইভিং লাইসেন্সটিও খোয়াতে হয়েছে। আবার লাইসেন্স পেতে হলে পিকুয়েটকে ড্রাইভিং স্কুলে রীতিমত সাতদিন ক্লাশ করে পরীক্ষা দিতে হবে। পিকুয়েট বলেছেন, "অতিরিক্ত গতি কোন সমস্যা ছিল না, সমস্যাটা হয়েছে গাড়ি পার্কিং নিয়ে। তবে এ থেকে ঢের শিক্ষা হয়েছে আমার।" পিকুয়েট ১৯৮১, ৮৩ এবং ৮৭ সালে ফর্মুলা ওয়ান মোটর রেসিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২০৩৮ ঘ.