২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রসে ভরপুর ছিলো টইটম্বুরের অনুষ্ঠান

শিশু কিশোরদের পত্রিকা মাসিক টইটম্বুরের আয়োজনে ২০ জুলাই, শুক্রবার যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে অনুষ্ঠিত হলো 'রসে ভরা টইটম্বুর-১' শিরোনামে নানা আয়োজন। দুপুর দুইটা থেকে এ অনুষ্ঠান চলে বিকাল পাঁচটা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শিশু কিশোরদের পত্রিকা মাসিক টইটম্বুরের আয়োজনে ২০ জুলাই, শুক্রবার যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে অনুষ্ঠিত হলো 'রসে ভরা টইটম্বুর-১' শিরোনামে নানা আয়োজন। দুপুর দুইটা থেকে এ অনুষ্ঠান চলে বিকাল পাঁচটা পর্যন্ত। নানান রসে ভরপুর এ অনুষ্ঠানে ছিলো দেয়ালিকা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, যেমন খুশী তেমন লেখো, অলংকরণ প্রতিযোগিতা, টইটুম্বুর স্কুল প্রতিনিধি বিষয়ক উপস্থাপনার। ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিশু কিশোরদের জন্য ছিলো 'কিচির মিচির চিত্রাংকন প্রতিযোগিতা'। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীব। শিশু কিশোরদের প্রতিযোগিতার বিচারক হিসেবে কেমন লাগছে এর জবাবে তিনি জানান, "বিচারক হিসেবে আমি বিব্রত বোধ করছি। এমনিতেই ছবি বিচার করা বেশ দুরূহ একটি কাজ তার ওপর বাচ্চাদের আঁকা ছবি বিচার করা তো আরও সমস্যা। তাদের সবার আঁকার রং ও বিষয় খুব ইনোসেন্ট। এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা প্রায় অসম্ভব।" প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাস ফাইভের ছাত্রী রিমি জানায়, "এখানে এসে খুব মজা লাগছে, আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। আজকে কোন নির্ধারিত বিষয় ছিল না, আমরা সবাই নিজেদের ইচ্ছামতো আঁকতে পেরেছি তাই আরও বেশি মজা পেয়েছি।" প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টইটম্বুর সম্পাদক সেলিমা সবিহ্, বিশিষ্ট সুরকার জালালুদ্দিন খান, আজাদ রহমান, শিশু সাহিত্যিক ও সংগঠক দাদু ভাইসহ আরও অনেকে। 'রসে ভরা টইটম্বুর-১' এর সফল অনুষ্ঠানের পর 'রসে ভরা টইটম্বুর-২' নিয়ে তাদের পরিকল্পনা কি জানতে চাইলে টইটম্বুরের নির্বাহী সম্পাদক নওশেবা সবিহ্ কবিতা বললেন, "আমাদের পরিকল্পনা তো ব্যাপক, তবে শুধু রসে ভরা টইটম্বুর নয় সামনেই আসছে আমাদের দৃষ্টি মেলা। এটা হচ্ছে ভিশন ২০২০-এর সাথে আমাদের একটি যৌথ প্রয়াস। এছাড়াও কিছুদিন আগেই আমরা করলাম একুশে ও পরিবেশ মেলা। আমাদের এসব প্রয়াস চলছে এবং আশা করছি ভবিষ্যতেও চালিয়ে যেতে পারবো।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ডব্লিউএস/এসবিটি/এসএন/১৬৩০ ঘ.