২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভিজে পটারভক্তদের লম্বা লাইন

প্রবল বৃষ্টিও থামাতে পারেনি যুক্তরাজ্যের পটার ভক্তদের। রেইনকোট গায়ে চড়িয়ে তারা অপেক্ষা করে আছে 'ডেথলি হ্যালোজ' এর রহস্য জানার জন্য। শুক্রবার মধ্যরাতে রয়টার্স প্রকাশিত এক ভিডিও চিত্রে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 06:30 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- প্রবল বৃষ্টিও থামাতে পারেনি যুক্তরাজ্যের পটার ভক্তদের। রেইনকোট গায়ে চড়িয়ে তারা অপেক্ষা করে আছে 'ডেথলি হ্যালোজ' এর রহস্য জানার জন্য। শুক্রবার মধ্যরাতে রয়টার্স প্রকাশিত এক ভিডিও চিত্রে এ তথ্য জানা গেছে। ইংল্যান্ডের অনেক শহরেই এখন প্রবল বৃষ্টি হচ্ছে। পটার ভক্তদের প্রস্তুতিও কম নয়। বৃষ্টিকে মোকাবেলা করছে তারা রেইনকোট গায়ে চড়িয়ে। ভিডিওচিত্রে দেখা গেছে পটার ভক্তরা বইয়ের দোকানের সামনে রেইনকোট গায়ে আড্ডায় মশগুল। কেউবা দাবা খেলায় মগ্ন। কিশোর জাদুকরের মায়ার বাধনে আটকে আছে তারা। এই তো আর কয়েক ঘন্টা মাত্র। অবসান হবে সব রহস্যের। অনলাইনে বই কাহিনী ফাস আর পত্রিকার পাতার রিভিও প্রকাশ যে হ্যারি পটারের আকর্ষন এক বিন্দুও কমাতে পারেনি তা বৃষ্টি ভেজা কিশোরদের দেখে বেশ জোরেসোরেই বলা যায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ০০২৯ ঘ.