২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের নতুন বই নিয়ে বাংলাদেশেও সাজসাজ রব

সানবিম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সামিয়া ফারহার মুখ ভার। হ্যারি পটারের বই এখনো কেন আসছে না? তার যে আর তর সইছেনা। এটসেটরাতে অভিভাবকের সঙ্গে হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই বুকিং দিতে আসা শিশুদের মুখে সারাক্ষনই ছিল এরকম নানা বায়নাক্কা, প্রশ্নবাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সানবিম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সামিয়া ফারহার মুখ ভার। হ্যারি পটারের বই এখনো কেন আসছে না? তার যে আর তর সইছেনা। এটসেটরাতে অভিভাবকের সঙ্গে হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই বুকিং দিতে আসা শিশুদের মুখে সারাক্ষনই ছিল এরকম নানা বায়নাক্কা, প্রশ্নবাণ। হ্যারি পটার সিরিজের সপ্তম ও শেষ বই 'হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোজ' বিশ্বব্যাপী একযোগে প্রকাশিত হচ্ছে ২১ জুলাই। বাংলাদেশে বইটি পরিবেশনের অধিকার পেয়েছে এটসেটরা এবং ওয়ার্ডস এন্ড পেইজেস। এই দুটি প্রতিষ্ঠান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২১ জুলাই সকাল ৯টার মধ্যেই পাঠকদের হাতে বইটি তুলে দেবে । এটসেটরা একটি অভিজাত বিপণীবিতান তথা আন্তর্জাতিক মানের লাইফস্টাইল স্টোর এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস অভিজাত বই বিক্রেতা প্রতিষ্ঠান। বিশ্বের অন্যান্য দেশের মতো এটসেটরা বা ওয়ার্ডস এন্ড পেইজেস হ্যারি পটারের আগাম বুকিং এর ব্যবস্থা করেছে। বইয়ের দাম ধরা হয়েছে পনেরশ পয়তাল্লিশ টাকা। ব্রিটিশ মূদ্রায় ১৭ দশমিক ৯৯ পাউন্ড। বুকিং এর জন্য শতকরা পঞ্চাাশ ভাগ অগ্রিম নেয়া হচ্ছে। এর মধ্যে এটসেট্রার বুকিং নেয়া শেষ, ওয়ার্ডস অ্যান্ড পেইজেস এখনো বুকিং চলছে। এটসেটরার কাস্টমার সার্ভিস এবং পাবলিক রিলেশন ম্যানেজার ফারিয়া রহমান বলেন, "আমরা ধারণাও করতে পারিনি হ্যারি পটার এদেশেও এত কম সময়ে এত সাড়া ফেলবে। এটা নিয়ে যে 'হাইপ' তৈরি হয়েছে তা খুবই ইতিবাচক। হ্যারি পটার নিয়ে শিশুদের পাশাপাশি বড়দেরও যথেষ্ঠ আগ্রহী বলে মনে হচ্ছে।" ফারিয়া আরও বলেন, "বুকিং শেষ হয়ে যাওয়ারপর আমরা দেশের বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকেও অর্ডার পাচ্ছি।" ইংল্যান্ডের লিজ ইউনিভার্সিটির ছাত্রী বাংলাদেশী তরুণী শিখা হক স