২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটার সিরিজের আগের বইগুলোতে যা ঘটেছিলো

মিলিয়ন ডলার কোশ্চেন বলে যে কথাটা চালু আছে পৃথিবীজুড়ে হ্যারি ভক্তদের সামনে এখন সেটা শুধু মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' বইয়ে রোলিং কি আমাদের হ্যারিকে মেরে ফেলবে? সারা দুনিয়ায় প্রদিনিইতো কত লোক বাস্তবে, বইয়ের পাতায় আর সিনেমার পর্দায় মারা যায়। হ্যারির মৃত্যু বিষয়ক জল্পনা কল্পনা ছাপিয়ে গেছে সবকিছুকে। কি ঘটবে সর্বশেষ? সে গল্প তোলা থাক শনিবার পর্যন্ত। তার আগে চলো জেনে নেওয়া যাক হ্যারির আগের বইগুলোতে কি ঘটেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মিলিয়ন ডলার কোশ্চেন বলে যে কথাটা চালু আছে পৃথিবীজুড়ে হ্যারি ভক্তদের সামনে এখন সেটা শুধু মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' বইয়ে রোলিং কি আমাদের হ্যারিকে মেরে ফেলবে? সারা দুনিয়ায় প্রদিনিইতো কত লোক বাস্তবে, বইয়ের পাতায় আর সিনেমার পর্দায় মারা যায়। হ্যারির মৃত্যু বিষয়ক জল্পনা কল্পনা ছাপিয়ে গেছে সবকিছুকে। কি ঘটবে সর্বশেষ? সে গল্প তোলা থাক শনিবার পর্যন্ত। তার আগে চলো জেনে নেওয়া যাক হ্যারির আগের বইগুলোতে কি ঘটেছিলো। হ্যারি পটার অ্যান্ড দি ফিলসফার্স স্টোন (প্রথম প্রকাশ ২৬ জুন ১৯৯৭) হ্যারি পটার সিরিজের এটি প্রথম বই। এটি 'হ্যারি পটার অ্যান্ড দি সরসরাস স্টোন' নামে প্রকাশিত হয়েছিলো যুক্তরাষ্ট্রে। হ্যারি তখন একদমই পুচকে বালক, বয়স এক। সেসময়ই শয়তান জাদুকর লর্ড ভল্ডেমর্ট জাদুমন্ত্র করে মেরে ফেলে হ্যারির বাবা মাকে। কিন্তু হ্যারিকে মারতে চাইলে হ্যারিকেতো মারতে পারেই না উল্টো শয়তান জাদুকর তার সমস্ত জাদুর ক্ষমতা হারিয়ে ফেলে। এদিকে অনাথ হ্যারিকে হগওয়ার্টস স্কুলের প্রধান ডাম্বলডোর রেখে আসেন তার এক আত্মীয়ের বাড়িতে। হ্যারির এগারোতম জন্মদিনে একটা চিঠি আসে তার নামে। সে চিঠিতে থাকে হোগার্টস স্কুলে হ্যারির ভর্তি হওয়ার আমন্ত্রন। হ্যারি প্রবেশ করে এক অন্যরকম দুনিয়ায়। সেখানে বন্ধু হিসাবে পেয়ে যায় রন আর হারমিওনকে। সবাই মিলে উড়ে বেড়াতে শেখে উড়ন্ত ঝাঁটায় করে। একসময় তারা জানতে পারে তাদের স্কুলেই লুকিয়ে রাখা আছে 'ফিলসফার্স স্টোন' যা দিতে পারে অমরত্ব। সেটা যাতে ভল্ডেমর্ট হাতিয়ে নিতে না পারে সেজন্য চলে তাদের প্রাণপন চেষ্টা। হ্যারি পটার অ্যান্ড দি চেম্বার অফ সিক্রেটস (প্রথম প্রকাশ ২ জুলাই ১৯৯৮) জাদুর স্কুলে দ্বিতীয় বছরে হ্যারিকে তাড়া করে ফেরে এক অদ্ভুত কন্ঠস্বর। সেই কণ্ঠ আবার হ্যারি ছাড়া অন্য কেউ শুনতে পায় না। তার কিছুদিনের ভেতরই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। প্রথমে একটা পোষা বেড়াল, পরে স্কুলের এক ছাত্র পাথরের মত শক্ত হয়ে জমে যায়। সবাই সন্দেহ করে হ্যারিই এর জন্য দায়ী। সেই এখানকার এমন এক গোপন কুঠুরির সন্ধান পেয়েছে যে কুঠুরির দরজা খোলার ফলে সেখান থেকে বেরিয়ে এসছে ভয়ঙ্কর এক প্রাণী। হারমিওন বই পত্তর ঘেঁটে জানায় সেই প্রাণী আদতে একটা সাপ যার নাম 'ব্যাসিলিক'। শিক্ষকদের সে কথা জানানোর আগেই ব্যাসিলিক গোপন কুঠুরিতে টেনে নিয়ে যায় রনের বোন জিনিকে। হ্যারি তাকে বাঁচাতে সেখানে হাজির হয় এবং মুখোমুখি হয় ভল্ডেমর্টের। তারপর আরকি! অনেক ঢিসুম ঢাসুম হয়। পোষা ফিনিক্স পাখির সাহায্যে জিতে যায় হ্যারি। হ্যারি পটার অ্যান্ড দি প্রিজনার অফ আজকাবান (প্রথম প্রকাশ ৮ জুলাই ১৯৯৯) ম্যাজিক দুনিয়াতেও আছে এক জেলখানা। সেই জেলখানার নাম আজকাবান। সেখান থেকে পালিয়েছে এক বন্দি। সেই বন্দির বিশ্বাসঘাতকতার জন্যই ভল্ডেমর্টের হাতে প্রাণ হারিয়েছিলো হ্যারির বাবা মা। এ কথা জানতে পেরে প্রতিশোধ নিতে চায় হ্যারি। রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের পর জানা যায় ওই বন্দি আসলে হ্যারির বাবা মার মৃত্যুর জন্য দায়ী নয়। দায়ী পিটার, যে এতদিন রনের পোষা ইঁদুরের ছদ্মবেশে ছিলো ওদের সঙ্গে। পিটার পালিয়ে গিয়ে আশ্রয় নেয় ভল্ডেমর্টের কাছে। ঘ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার (প্রথম প্রকাশ ৮ জুলাই ২০০০) ম্যাজিক স্কুলগুলোর প্রতিযোগিতায় তাদের স্কুলের প্রতিনিধি নির্বাচিত হয় হ্যারি আর সেড্রিক ডিগরি। নানা ধরনের রোমহর্ষক প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের পৌঁছতে হবে চ্যাম্পিয়ন কাপের কাছে। অন্যদের হারিয়ে হ্যারিরা পৌছে যায় সেখানে। কিন্তু ভল্ডেমর্টের কারসাজিতে কাপ ছুয়ে তারা পৌছে যায় এক কবরখানায়। সেখানে পিটারের সাহায্যে আবার নিজের দেহ ফিরে পায় ভল্ডেমর্ট। সেড্রিককে মেরে ফেলে পিটার। হ্যারিকে যখন মারতে যায় ভল্ডেমর্ট তখন তার হাতে যারা আগে মারা গেছে তারা এসে বাঁচায় হ্যারিকে। হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ ফিনিক্স (প্রথম প্রকাশ ২১ জুন ২০০৩) জাদুর মন্ত্রী কর্নেলিয়াস ফাজকে কোনক্রমে বিশ্বাস করানো যাচ্ছে না যে ভল্ডেমর্ট সশরীরে ফিরে এসেছে। তো কি আর করা ডাম্বলডোর নিজেই একটা দল গড়েন তাকে রুখতে। ডাম্বলডোরের ক্ষমতা কমাতে স্কুলে আসেন ডলরেস আমব্রিজ, যিনি শুধু বই মুখস্ত করান, হাতে কলমে কিছু শেখান না। হ্যারির কাছে আত্মরক্ষার উপায় শিখতে থাকে হ্যারির বন্ধুরা। হ্যারি স্বপ্নে দেখে, জাদুর মন্ত্রীর দফতরে গিয়ে বিপদে পড়েছে সিরিয়াস, সেই জেল পালানো বন্দী। তাকে বাঁচাতে দফতরে গিয়ে হাজির হয় হ্যারিরা। কিন্তু গিয়ে দেখে পুরোটাই ভল্ডেমর্টের ধোঁকাবাজি। সেখানে 'অর্ডার অফ ফিনিক্স' এর সদস্যরা হাজির হয় হ্যারিকে বাঁচাতে। হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স (প্রথম প্রকাশ ১৬ জুলাই ২০০৫) ডাম্বলডোরের তত্ত্বাবধানে হ্যারির তালিম চলে চরম লড়াইয়ের জন্য। জানা যায় ভল্ডেমর্ট তার আত্মাকে সাতটুকরো (হরক্রুক্স) করে সাতটি বস্তুর মধ্যে লুকিয়ে রেখেছে। সেগুলো খুজে বের করে ধ্বংস করা না গেলে ভল্ডেমর্ট শেষ হবে না। ডাম্বলডোর আর হ্যারি নানান তথ্য জোগাড় করে সাত টুকরোর সন্ধানে অভিযানে বের হয়। সে রাতেই স্কুলে হানা দেয় ভল্ডেমর্ট। মারা যায় ডাম্বলডোর। হ্যারিকে এবার একা লড়তে হয় ভল্ডেমর্টের বিরুদ্ধে। তার পাশে এসে দাড়ায় রন, হারমিওন গ্রেঞ্জ আর অর্ডার অফ ফিনিক্সের সদস্যরা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/এমআইআর/১৯১৩ ঘ